সর্বশেষ :
বাগেরহাটে রামপালে দুর্ঘটনায় ১৪ নিহত, ৩ সদস্যের তদন্ত কমিটি, দেওয়া হবে ক্ষতিপূরণ।। বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

রুশ হামলায় কিয়েভে নিহত অন্তত ৭

প্রতিনিধি: / ১২৫ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ২৩ জুন, ২০২৫

বিদেশ : ইউক্রেনের রাজধানী কিয়েভ অঞ্চলে সোমবার মধ্যরাতে রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। এতে অন্তত সাতজন নিহত ও আরো অনেক আহত হয়েছে। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ইহর ক্লাইমেনকোর বরাত দিয়ে বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। সামাজিক যোগাযো মাধ্যমে দেওয়া এক পোস্টে ক্লাইমেনকো জানান, বসতবাড়ি, হাসপাতাল, ক্রীড়া অবকাঠামোসহ বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। অন্যদিকে কিয়েভের মেয়র ভিতালি ক্লিচকো বলেন, নিহতদের মধ্যে অন্তত ছয়জন একটি বহুতল ভবনে মারা গেছে। এ ছাড়া শহরে আরো ১৯ জন আহত হয়েছে। পাশাপাশি ইউক্রেনের বিমানবাহিনী জানিয়েছে, সর্বশেষ এই হামলায় ৩৫২টি রুশ ড্রোন ও ১৬টি ক্ষেপণাস্ত্র ইউক্রেনের বিভিন্ন লক্ষ্যবস্তুতে ছোড়া হয়, যার বেশির ভাগই কিয়েভ অঞ্চল লক্ষ্য করে ছিল। হামলার পর রাজধানীর বিভিন্ন স্থানে একাধিক অগ্নিকাণ্ডের খবর পাওয়া গেছে। ইউক্রেনের জরুরি পরিষেবা বিভাগ ধ্বংসস্তূপের মধ্য থেকে হতভম্ব বাসিন্দাদের বের করে আনার ভিডিও প্রকাশ করেছে। সেখানে দেখা যায়, জ্বলন্ত একটি ধ্বংসপ্রাপ্ত বহুতল ভবনের ভেতর থেকে লোকজনকে উদ্ধার করা হচ্ছে। এ ছাড়া স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, হামলায় একটি পাতাল রেলস্টেশনের প্রবেশদ্বার ক্ষতিগ্রস্ত হয়েছে। বহু মানুষ পুরো রাত কাটিয়েছেন এসব স্টেশনে আশ্রয় নিয়ে। প্রতিবেদন অনুসারে, সামপ্রতিক সপ্তাহগুলোতে ইউক্রেনের বিভিন্ন শহরে রাশিয়া ব্যাপক বিমান হামলা চালিয়ে আসছে। এর আগে গত মঙ্গলবার রাতের আরেকটি রুশ হামলায় কিয়েভে অন্তত ২৮ জন নিহত ও ১০০ জনের বেশি আহত হয়। ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়ার পূর্ণমাত্রার যুদ্ধ শুরুর পর থেকে কিয়েভে এটি অন্যতম ভয়াবহ হামলা হিসেবে বিবেচিত হচ্ছে। এদিকে যুদ্ধ পরিস্থিতি নিয়ে আলোচনা করতে গতকাল সোমবার লন্ডনে যাওয়ার ঘোষণা দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি।


এই বিভাগের আরো খবর