সর্বশেষ :
বাগেরহাটে রামপালে দুর্ঘটনায় ১৪ নিহত, ৩ সদস্যের তদন্ত কমিটি, দেওয়া হবে ক্ষতিপূরণ।। বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

ঘর ছাড়া ইসরায়েলের ৯ হাজার বাসিন্দা

প্রতিনিধি: / ১৫২ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ২২ জুন, ২০২৫

বিদেশ : ইরানের ক্ষেপণাস্ত্র হামলার শঙ্কায় প্রায় ৯ হাজার ইসরায়েলি বাসিন্দা বাড়িঘর ছেড়ে অন্যত্র আশ্রয় নিতে বাধ্য হয়েছেন। দেশটির জরুরি উদ্ধারকারীরা বলছেন, রোববার সকাল থেকেই ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে তেল আবিবসহ বিভিন্ন শহরে বেশ কিছু ভবনের মারাত্মক ক্ষতি হয়েছে। খবর টাইমস অব ইসরায়েলের। ইসরায়েলের স্থানীয় কর্তৃপক্ষ ফেডারেশন জানিয়েছে, ইরানের চালানো ক্ষেপণাস্ত্র হামলায় বেসামরিক আবাসিক এলাকাগুলোতে ব্যাপক ক্ষয়ক্ষতি ও লাগাতার হামলার আতঙ্কে এই বিপুল সংখ্যক মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। সামরিক অভিযান শুরু হওয়ার পর থেকে প্রায় ৯ হাজার ইসরায়েলি বাসিন্দা তাদের বাড়িঘর ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছেন। ফেডারেশনের তথ্য অনুযায়ী, বাস্তুচ্যুত হাজার হাজার মানুষকে বর্তমানে বিভিন্ন হোটেলে আশ্রয় দেওয়া হয়েছে। বাকিরা তাদের বন্ধুবান্ধব ও আত্মীয়-স্বজনের বাড়িতে চলে গেছেন। ইসরায়েলের বেসামরিক আবাসিক এলাকা লক্ষ্য করে ইরানি ক্ষেপণাস্ত্র হামলা ব্যাপক ধ্বংসযজ্ঞ দেখা গেছে। গত ১৩ জুন ইসরায়েল ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনায় হামলা শুরু করার পর থেকেই দুই দেশের মধ্যে তীব্র সংঘাত চলছে। শনিবার রাতে দেশটির পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলার পর থেকে ইসরায়েলে ভারি ক্ষেপণাস্ত্র ছুড়ছে ইরান। যার ফলে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক আতঙ্ক সৃষ্টি হয়েছে।


এই বিভাগের আরো খবর