সর্বশেষ :
বাগেরহাটে রামপালে দুর্ঘটনায় ১৪ নিহত, ৩ সদস্যের তদন্ত কমিটি, দেওয়া হবে ক্ষতিপূরণ।। বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

মার্কিন দূতাবাসের অতিরিক্ত কর্মীরা ইরাক ছেড়েছেন

প্রতিনিধি: / ১০৩ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ২২ জুন, ২০২৫

বিদেশ : মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা ও দূতাবাসের কর্মীর সংখ্যা কমানোর জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের চলমান প্রচেষ্টার মধ্যে গত সপ্তাহের শেষে মার্কিন কূটনৈতিক মিশনে যুক্তরাষ্ট্রের অতিরিক্ত কর্মীরা ইরাক ত্যাগ করেছে। ইরানের পারমাণবিক স্থাপনাগুলোয় ওয়াশিংটনের হামলার পর রোববার এক মার্কিন কর্মকর্তা এ তথ্য জানান। ওই মার্কিন কর্মকর্তা এএফপি’কে জানান, ‘কার্যক্রমকে সহজতর করার জন্য আমাদের চলমান প্রচেষ্টার অংশ হিসেবে, ২১ ও ২২ জুন অতিরিক্ত কর্মীরা ইরাক ত্যাগ করেছেন।’ ‘বিপুল সতর্কতা ও ক্রমবর্ধমান আঞ্চলিক উত্তেজনার কারণে’ গত সপ্তাহে শুরু হওয়া একটি প্রক্রিয়ার ধারাবাহিকতায় তারা ইরাক ত্যাগ করলো। মার্কিন দূতাবাস ও কনস্যুলেট চালু রয়েছে। গতকাল রোববার, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের প্রধান পারমাণবিক স্থাপনাগুলোয় মার্কিন হামলার ঘোষণা দেওয়ার মধ্য দিয়ে ওয়াশিংটন তেহরানের সঙ্গে ইসরাইলের যুদ্ধে যোগ দেয়। সংঘাত শুরু হলে, এই অঞ্চলে মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তু করা হবে বলে হুমকি দিয়েছে ইরান। এদিকে ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোর সম্ভাব্য হস্তক্ষেপ নিয়ে ইরাকে আশঙ্কা বাড়ছে। ইরানের বিরুদ্ধে যুদ্ধে ইসরাইলের সঙ্গে যোগ দিলে এই অঞ্চলে ওয়াশিংটনের স্বার্থ হুমকির মুখে পড়বে বলে তারা ইতোঃপূর্বে সতর্ক করেছিল।


এই বিভাগের আরো খবর