সর্বশেষ :
বাগেরহাটে রামপালে দুর্ঘটনায় ১৪ নিহত, ৩ সদস্যের তদন্ত কমিটি, দেওয়া হবে ক্ষতিপূরণ।। বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

ইরান জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি সভা আহ্বান করেছে

প্রতিনিধি: / ১৫১ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ২২ জুন, ২০২৫

বিদেশ : পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলার ঘটনায় জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে জরুরি বৈঠক ডাকার আহ্বান জানিয়েছে ইরান। বার্তা সংস্থা তাস জানিয়েছে, জাতিসংঘে ইরানের স্থায়ী প্রতিনিধি আমির সাইদ ইরাভানি নিরাপত্তা পরিষদের সভাপতি এবং জাতিসংঘ মহাসচিবকে লেখা চিঠিতে এ আহ্বান জানিয়েছেন। চিঠিতে বলা হয়েছে, ‘আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য যুক্তরাষ্ট্রের বর্বর ও অপরাধমূলক কর্মকাণ্ডের গুরুতর ও সুদূরপ্রসারী পরিণতির আলোকে, ইসলামী প্রজাতন্ত্র ইরান জরুরি ভিত্তিতে নিরাপত্তা পরিষদকে এই স্পষ্ট ও বেআইনি আগ্রাসনের বিষয়টি মোকাবেলায় বিলম্ব না করে জরুরি সভা আহ্বান করার জন্য অনুরোধ করছে।’ আমির সাইদ ইরাভানি আরও বলেন, ‘(উল্লেখিত কর্মকাণ্ডের) তীব্রতম সম্ভাব্য নিন্দা জানাতে এবং সনদের অধীনে প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণের জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠক জরুরি, যাতে এই ধরনের জঘন্য অপরাধের অপরাধীকে সম্পূর্ণরূপে জবাবদিহি করতে হয় এবং শাস্তি থেকে অব্যাহতি না দেওয়া হয়।’ এর আগে গতকাল রোববার ভোরে ইরানের ওপর বোমা হামলার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেন, মার্কিন বিমান বাহিনী ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় সফল আক্রমণ চালিয়েছে। যুক্তরাষ্ট্র বি-২ স্টেলথ বোমারু বিমান দিয়ে ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় আক্রমণ চালিয়েছে। অথচ ইরান পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তির (এনপিটি) সদস্যরাষ্ট্র। তাদের এই কর্মসূচি সব সময় নজরদারির মধ্যেই রয়েছে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও বলছেন, ইসরায়েলকে বারবার জানানো হয়েছে যে, ইরানের পরমাণু বোমা বানানোর ইচ্ছা নেই। একই কথা মার্কিন জাতীয় নিরাপত্তা পরিচালক তুলসী গ্যাবার্ড প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে জানিয়েছিলেন।


এই বিভাগের আরো খবর