সর্বশেষ :
বাগেরহাটে রামপালে দুর্ঘটনায় ১৪ নিহত, ৩ সদস্যের তদন্ত কমিটি, দেওয়া হবে ক্ষতিপূরণ।। বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

৬৫৭ জন ইরানি ইসরাইলি হামলায় নিহত : মার্কিন ভিত্তিক এনজিও

প্রতিনিধি: / ১৫৬ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ২১ জুন, ২০২৫

বিদেশ : ইরানের বিরুদ্ধে ইসরাইলের হামলায় বেসামরিক নাগরিক ও নিরাপত্তা বাহিনীর সদস্যসহ কমপক্ষে ৬৫৭ জন নিহত হয়েছে বলে জানিয়েছে মার্কিন ভিত্তিক একটি এনজিও। প্যারিস থেকে এএফপি জানায়, ইরানের সূত্র ও প্রতিবেদনের ভিত্তিতে সংস্থাটি এ তথ্য দেয়। হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস নিউজ এজেন্সি (এইচআরএএনএ) জানিয়েছে, ১৩ জুন ইসরাইলে দেশব্যাপী তাদের হামলা শুরু করার পর থেকে কমপক্ষে ২৬৩ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। এর মধ্যে, তারা ২০ জনেরও বেশি শিশুর পরিচয় যাচাই করা হয়েছে বলে জানিয়েছে, যাদের বেশিরভাগই তেহরানে নিহত হয়েছে। এতে আরও বলা হয়েছে ১৬৪ জন সামরিক সদস্যও নিহত হয়েছে। সামগ্রিকভাবে নিহত আরো ২৩০ জন সম্পর্কে তারা বেসামরিক নাগরিক নাকি নিরাপত্তা বাহিনীর সদস্য এইচআরএএনএ তা নির্ধারণ করতে পারেনি। এতে আরও বলা হয়েছে, শুক্রবার ভোর পর্যন্ত নিরাপত্তা বাহিনীর দুই সহস্রাধিক সদস্য ও বেসামরিক নাগরিক আহত হয়েছে। গোষ্ঠীটি জানায়, ইরানের ৩১টি প্রদেশের মধ্যে ২১টিতে হামলা চালানো হয়েছে। ইরানি কর্তৃপক্ষ রোববার জানিয়েছে, ইসরাইলি হামলায় সামরিক কমান্ডার, পরমাণূ বিজ্ঞানী ও বেসামরিক নাগরিকসহ কমপক্ষে ২২৪ জন নিহত হয়েছে। তারপর থেকে তারা কোনো আপডেট সংখ্যা প্রকাশ করেনি। প্রতিক্রিয়ায় ইরানি হামলায় ইসরাইলেও ক্ষতি হয়েছে। কর্তৃপক্ষের মতে সেখানে কমপক্ষে ২৫ জন নিহত ও কয়েক শত আহত হয়েছে।


এই বিভাগের আরো খবর