সর্বশেষ :
বাগেরহাটে রামপালে দুর্ঘটনায় ১৪ নিহত, ৩ সদস্যের তদন্ত কমিটি, দেওয়া হবে ক্ষতিপূরণ।। বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

ইসরায়েল ইরানের কয়েক ডজন অবকাঠামোতে গভীররাতে হামলা চালিয়েছে

প্রতিনিধি: / ১৪৮ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ২০ জুন, ২০২৫

বিদেশ : ইরানে গভীররাতে কয়েক ডজন সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালানোর দাবি করছে ইসরায়েলি সেনাবাহিনী (আইডিএফ)। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। আইডিএফের পক্ষ থেকে শুক্রবার জানানো হয়, তাদের লক্ষ্যবস্তুর মধ্যে ছিল ইরানের পারমাণবিক অস্ত্র তৈরিতে জড়িত প্রতিষ্ঠান প্রতিরক্ষামূলক গবেষণা এবং আধুনিকায়ন সংস্থা (অরগানাইজেশন অব ডিফেন্সিভ ইনোভেশন অ্যান্ড রিসার্চ বা এসপিএনডি)। গত শুক্রবার তেহরানের পারমাণবিক অবকাঠামো ও সামরিক লক্ষ্যবস্তুতে ইসরায়েলি বিমান হামলার মধ্য দিয়ে চলমান সংঘাতের সূচনা। ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করছে-এই অজুহাত দেখিয়ে হামলা চালায় ইসরায়েল। বরাবরই পারমাণবিক অস্ত্র তৈরির অভিযোগ অস্বীকার করে ইরান জানিয়েছে, তাদের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ বেসামরিক কাজের জন্য পরিচালিত হয়। ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত অন্তত ৬৩৯ জন ইরানি নিহত হয়েছেন বলে জানিয়েছে হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস নিউজ এজেন্সি। তেল আবিবের অভিযানে তেহরানের শীর্ষ সামরিক-বেসামরিক একাধিক কর্মকর্তা নিহত হয়েছেন। এদিকে, তেল আবিবের সামরিক লক্ষ্যবস্তুতে পাল্টা হামলা চালিয়েছে ইরান। তবে সামরিক ঘাঁটির নিকটবর্তী কয়েকটি হাসপাতাল ক্ষতিগ্রস্ত হওয়ার পর তেহরান দাবি করছে, এটা অনিচ্ছাকৃত আর ইসরায়েলের অভিযোগ, তেহরান ইচ্ছাকৃতভাবেই বেসামরিকদের ওপর হামলা চালিয়েছে। এখন পর্যন্ত ইরানি হামলায় দুই ডজনের বেশি বেসামরিক ইসরায়েলি নাগরিক নিহত হয়েছে বলে দাবি করেছে তেল আবিব। অবশ্য তাদের অভিযোগ স্বাধীনভাবে যাচাই করতে পারেনি রয়টার্স।


এই বিভাগের আরো খবর