সর্বশেষ :
১০টিরও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় ইরানে ক্ষতিগ্রস্ত ৪৩ হাজার বেসামরিক স্থাপনা ইসরায়েলের পর এবার ইউক্রেনও ইরানের লক্ষ্যবস্তু, তেহরানের কড়া হুঁশিয়ারি শুনেছি খামেনি জীবিত নেই, ইরানের আত্মসমর্পণ করাই বুদ্ধিমানের কাজ: ট্রাম্প জুলাই সনদ বাস্তবায়ন করতে হলে আগে সংবিধানে সংশোধনী আনতে হবে দিপু হত্যা মামলায় গ্রেপ্তার বেড়ে ২৬, নতুন আসামি সোহেল জুলাই সনদ বাস্তবায়নে আবেগ নয়, সাংবিধানিক পথেই এগোতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অন্তর্বর্তী সরকারের ১৩৩ অধ্যাদেশ যাচাইয়ে সংসদের বিশেষ কমিটি পহেলা বৈশাখে শুরু হচ্ছে ‘কৃষক কার্ড’, প্রধানমন্ত্রীর সভাপতিত্বে প্রস্তুতি বৈঠক প্রথম ম্যাচে দাপট, দ্বিতীয়টিতে ভরাডুবি আজ শেষ ওয়ানডেতে কোন বাংলাদেশ দেখা যাবে?
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়ের তকমা পেয়েছে এমআইটি

প্রতিনিধি: / ১২৫ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫

বিদেশ : আবারও বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়ের তকমা পেলো যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি বা এমআইটি। গতকাল বৃহস্পতিবার যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান কোয়াককোয়ারেলি সায়মন্ডস (কিউএস) থেকে প্রকাশিত তালিকায় শীর্ষস্থান দখল করে নিয়েছে এই প্রতিষ্ঠানটি। কিউএস এর ওয়েবসাইট থেকে এ তথ্য পাওয়া গেছে। ‘কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাঙ্কিংস-২০২৬: টপ গ্লোবাল ইউনিভার্সিটিস’ শীর্ষক তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ব্রিটিশ প্রতিষ্ঠান ইম্পেরিয়াল কলেজ লন্ডন। তালিকায় থাকা বিশ্বের সেরা দশ বিশ্ববিদ্যালয়ের চারটি যুক্তরাষ্ট্রের এবং চারটি যুক্তরাজ্যের। এছাড়া, অষ্টম অবস্থানে সিঙ্গাপুরের একটি এবং সপ্তম অবস্থানে সুইজারল্যান্ডের একটি বিশ্ববিদ্যালয় রয়েছে। তালিকায় তৃতীয়, চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ অবস্থানে রয়েছে যথাক্রমে স্ট্যানফোর্ড (যুক্তরাষ্ট্র), অঙ্ফোর্ড (যুক্তরাজ্য), হার্ভার্ড (যুক্তরাষ্ট্র) এবং ক্যাম্ব্রিজ (যুক্তরাজ্য) বিশ্ববিদ্যালয়। নবম অবস্থানে রয়েছে ব্রিটিশ বিশ্ববিদ্যালয় ইউসিএল এবং দশম অবস্থানে রয়েছে মার্কিন বিশ্ববিদ্যালয় ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অব টেকনোলজি বা ক্যালটেক। বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় প্রথম এক হাজারের মধ্যে রয়েছে বাংলাদেশের মাত্র তিনটি বিশ্ববিদ্যালয়। এরমধ্যে বাংলাদেশের শীর্ষ অবস্থানে রয়েছে প্রাচ্যের অঙ্ফোর্ড হিসেবে খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়। গত এক বছরে ৩০ ধাপ অবনতি নিয়ে রয়েছে ৫৮৪ তম অবস্থানে। এছাড়া, এরপর ৭৫০ এর পরের অবস্থান নিয়ে দেশের দ্বিতীয় সেরা অবস্থানে রয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বা বুয়েট। বাংলাদেশের তৃতীয় সেরা বিশ্ববিদ্যালয় হয়েছে নর্থ সাউথ ইউনিভার্সিটি। গত বছর ৯০১ থেকে ৯৫০ অবস্থানে থাকা বিশ্ববিদ্যালয় এবার পিছিয়ে গেছে ৯৫১ থেকে ১০০০ অবস্থানে।


এই বিভাগের আরো খবর