সর্বশেষ :
১০টিরও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় ইরানে ক্ষতিগ্রস্ত ৪৩ হাজার বেসামরিক স্থাপনা ইসরায়েলের পর এবার ইউক্রেনও ইরানের লক্ষ্যবস্তু, তেহরানের কড়া হুঁশিয়ারি শুনেছি খামেনি জীবিত নেই, ইরানের আত্মসমর্পণ করাই বুদ্ধিমানের কাজ: ট্রাম্প জুলাই সনদ বাস্তবায়ন করতে হলে আগে সংবিধানে সংশোধনী আনতে হবে দিপু হত্যা মামলায় গ্রেপ্তার বেড়ে ২৬, নতুন আসামি সোহেল জুলাই সনদ বাস্তবায়নে আবেগ নয়, সাংবিধানিক পথেই এগোতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অন্তর্বর্তী সরকারের ১৩৩ অধ্যাদেশ যাচাইয়ে সংসদের বিশেষ কমিটি পহেলা বৈশাখে শুরু হচ্ছে ‘কৃষক কার্ড’, প্রধানমন্ত্রীর সভাপতিত্বে প্রস্তুতি বৈঠক প্রথম ম্যাচে দাপট, দ্বিতীয়টিতে ভরাডুবি আজ শেষ ওয়ানডেতে কোন বাংলাদেশ দেখা যাবে?
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

ফের সুদের হার বাড়ালো ব্রাজিলের কেন্দ্রীয় ব্যাংক

প্রতিনিধি: / ১১২ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫

বিদেশ : মূল্যস্ফীতির লাগাম টানতে নয় মাসের মধ্যে টানা সপ্তমবারের মতো সুদের হার বাড়িয়েছে ব্রাজিলের কেন্দ্রীয় ব্যাংক। গত বুধবার সুদের হার ০.২৫ শতাংশ বাড়িয়ে ১৫ শতাংশে উন্নীত করার ঘোষণা দেয় ব্যাংকটি। ব্রাসিলিয়া থেকে এএফপি জানিয়েছে, সেলিক নামে পরিচিত এই হার ২০০৬ সালের পর সর্বোচ্চ এবং বর্তমানে বিশ্বের অন্যতম উচ্চ হার। ব্যাংকের মুদ্রানীতি কমিটির এই সিদ্ধান্ত বাজার সংশিষ্টদের হতাশ করেছে। বিশ্লেষকদের অনেকেই ধারণা করেছিলেন, সামপ্রতিক মূল্যস্ফীতির ধীরগতির প্রেক্ষিতে সুদের হার বৃদ্ধির চক্র এবার থেমে যাবে। তবে কমিটির ব্যাখ্যায় বলা হয়, ‘যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক পরিস্থিতি ও নীতির কারণে বৈশ্বিক পরিবেশ এখনো প্রতিকূল এবং অনিশ্চয়তা বিদ্যমান।’ এছাড়া ‘বাড়তি ভূরাজনৈতিক উত্তেজনা’, ব্রাজিলের ধীরগতির প্রবৃদ্ধি এবং লক্ষ্যমাত্রার চেয়ে অনেক বেশি থাকা মূল্যস্ফীতির কথা উল্লেখ করে এই সিদ্ধান্তের যৌক্তিকতা তুলে ধরা হয়। ২০২৫ সালে বার্ষিক মূল্যস্ফীতি ৫.২ শতাংশে পৌঁছাতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। তবে তা ২০২৬ সালে কমে ৪.৫ শতাংশে নেমে আসবে বলে আশা করা হচ্ছে। ২০২৪ সালের জুলাইয়ে সেলিক ছিল ১০.৫ শতাংশ। এরপর ধারাবাহিকভাবে এই হার বাড়তে বাড়তে ১৫ শতাংশে এসে পৌঁছেছে। তবে, বারবার সুদের হার বৃদ্ধিতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন ব্রাজিলের বামপন্থী প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। তিনি বলেছেন, উচ্চ সুদের হার দেশটির অর্থনৈতিক প্রবৃদ্ধিকে বাধাগ্রস্ত করছে। চলতি মাসের শুরুতে খাবারের দাম কমার প্রসঙ্গ টেনে বলেন লুলা বলেন, ‘মনে হচ্ছে সময় এসেছে কেন্দ্রীয় ব্যাংকের সঠিক সিদ্ধান্ত নেওয়ার, অর্থাৎ সুদের হার কমানোর।’
স্বস্তির ইঙ্গিত:
২০২৪ সালে ঐতিহাসিক খরা এবং ভয়াবহ বন্যার কারণে ব্রাজিলের কৃষি খাত ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। ফলে খাদ্যের দাম বেড়ে যায় এবং লুলার জনপ্রিয়তায় ধস নামে। তবে গত মে মাসে মূল্যস্ফীতির গতি কিছুটা কমে যায়। ওই সময় বার্ষিক মূল্যস্ফীতির হার দাঁড়ায় ৫.৩২ শতাংশে। টানা তিন মাসের ঊর্ধ্বগতির পর এটি ছিলো প্রথম নিম্নমুখী প্রবণতা। খাদ্যের দাম বৃদ্ধির হারও গত মাসে কিছুটা কমেছে। সরকার ও কেন্দ্রীয় ব্যাংক মূল্যস্ফীতির সর্বোচ্চ সীমা নির্ধারণ করেছে ৪.৫ শতাংশে। তবে কিছু সূচকে লাতিন আমেরিকার বৃহত্তম অর্থনীতির দেশটি ইতিবাচক অগ্রগতিও দেখিয়েছে। ফেব্রুয়ারি-এপ্রিল প্রান্তিকে বেকারত্বের হার নেমে এসেছে ৬.৬ শতাংশে, যা ২০১২ সালের পর সর্বনিম্ন। চলতি বছর প্রথম প্রান্তিকে জিডিপি প্রবৃদ্ধি হয়েছে ১.৪ শতাংশ। যার পেছনে কৃষি খাতের পুনরুদ্ধার গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। ২০২৪ সালের সামগ্রিক জিডিপি প্রবৃদ্ধি ছিল ৩.৪ শতাংশ। এটি ২০২১ সালের পর সর্বোচ্চ। ব্রাজিলের কেন্দ্রীয় ব্যাংকের ফোকাস বুলেটিনে অংশ নেওয়া আর্থিক প্রতিষ্ঠান ও বিশ্লেষকদের পূর্বাভাস অনুযায়ী, বছর শেষে মূল্যস্ফীতি দাঁড়াবে ৫.২৫ শতাংশে। ব্যাংকের নীতিনির্ধারণী কমিটি জানিয়েছে, জুলাইয়ে পরবর্তী বৈঠকে ‘এখন পর্যন্ত গৃহীত পদক্ষেপের যৌথ প্রভাব মূল্যায়নের জন্য’ সুদের হার বৃদ্ধির চক্রে বিরতি দেওয়ার কথা বিবেচনা করবেন তারা। একই সঙ্গে পর্যবেক্ষণ করবেন, বর্তমান হারটি মূল্যস্ফীতিকে লক্ষ্যমাত্রার দিকে ঠেলে দিতে যথেষ্ট কি না। অন্যদিকে একই দিন যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ তাদের সুদের হার অপরিবর্তিত রেখেছে।

ছবি : ০২
কঙ্গো ও রুয়ান্ডার মধ্যে শান্তি চুক্তি স্বাক্ষর ২৭ জুন
এফএনএস বিদেশ : গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গো প্রজাতন্ত্র ও রুয়ান্ডার প্রতিনিধিরা পূর্ব কঙ্গোর সংঘাতের অবসান ঘটাতে একটি শান্তি চুক্তিতে স্বাক্ষর করবে। গত বুধবার এক যৌথ বিবৃতিতে বলা হয়, ২৭ জুন আনুষ্ঠানিকভাবে একটি চুক্তি স্বাক্ষরিত হবে। ওয়াশিংটন থেকে এএফপি একথা জানিয়েছে। দুই দেশ ও তাদের মধ্যস্থতাকারী মার্কিন যুক্তরাষ্ট্র ও কাতারের প্রকাশিত বিবৃতিটিতে বলা হয়, এপ্রিল মাসে স্বাক্ষরিত নীতিমালার ঘোষণাপত্রের ওপর ভিত্তি করে লিখিত চুক্তিটিতে ‘পূর্ব কঙ্গোর আঞ্চলিক অখণ্ডতার প্রতি শ্রদ্ধা ও শত্রুতা নিষিদ্ধকরণের বিধান অন্তর্ভুক্ত রয়েছে।’ বিবৃতিতে আরো বলা হয়েছে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এই মাসের শেষের দিকে ওয়াশিংটনে চুক্তিটির স্বাক্ষর প্রত্যক্ষ করবেন। এতে বলা হয়, যুক্তরাষ্ট্রের রাজধানীতে কঙ্গো ও রুয়ান্ডার কর্মকর্তাদের মধ্যে তিন দিনের সংলাপের প্রেক্ষিতে রাজনৈতিক, নিরাপত্তা ও অর্থনৈতিক স্বার্থ সম্পর্কিত গঠনমূলক’ চুক্তিটি লিখিত হয়েছে। ‘রাষ্ট্র বহির্ভূত সশস্ত্র গোষ্ঠীগুলোর বিচ্ছিন্নতা, নিরস্ত্রীকরণ ও শর্তসাপেক্ষে একীভূতকরণ’ সম্পর্কিত বিধানও এতে অন্তর্ভুক্ত রয়েছে। সরকার বিরোধী এম২৩ সশস্ত্র গোষ্ঠী বছরের শুরুতে পূর্ব ডিআর কঙ্গোতে হামলা শুরু করলে, এতে কয়েক হাজার মানুষ নিহত হয়। এম২৩ সশস্ত্র গোষ্ঠীটি জানুয়ারির শেষের দিকে গোমার নিয়ন্ত্রণ নেয় এবং পরে বুকাভু নগরী দখল করে এর নিয়ন্ত্রণাধীন অঞ্চলগুলোয় শাসন কাঠামো স্থাপন করে। রুয়ান্ডার সীমান্তবর্তী সম্পদ সমৃদ্ধ পূর্ব ডিআরসি তিন দশক ধরে সহিংসতায় জর্জরিত। ২০২১ সালের শেষের দিকে এম২৩- এর পুনরুত্থিত হয়ে সেখানে নতুন করে আক্রমণ শুরু করে। রুয়ান্ডা গত মাসে জানায়, তার প্রতিবেশীর সঙ্গে সংকটের অবসানের জন্য জুনের মাঝামাঝি ওয়াশিংটনে একটি চূড়ান্ত শান্তি চুক্তি স্বাক্ষরিত হবে।


এই বিভাগের আরো খবর