সর্বশেষ :
বাগেরহাটে রামপালে দুর্ঘটনায় ১৪ নিহত, ৩ সদস্যের তদন্ত কমিটি, দেওয়া হবে ক্ষতিপূরণ।। বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

ইসরায়েলি হামলায় ৫৮৫ ইরানির মৃত্যু,১ হাজার ৩২৬ জন আহত: মানবাধিকার সংস্থা

প্রতিনিধি: / ১৪১ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ১৮ জুন, ২০২৫

মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট নিউজ এজেন্সি (এইচআরএএনএ) তাদের ওয়েবসাইটে বেসরকারী সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ৫৮৫ জন নিহত এবং ১ হাজার ৩২৬ জন আহত হয়েছেন।

সংস্থাটি তথ্য অনুযায়ী, নিহতদের মধ্যে ২৩৯ জন বেসামরিক নাগরিক এবং ১২৬ জন নিরাপত্তা বাহিনীর সদস্য হিসেবে শনাক্ত করা হয়েছে।

এদিকে, ইরানি কর্তৃপক্ষ নিয়মিতভাবে হতাহতের সংখ্যা প্রকাশ করছে না। সর্বশেষ সরকারি তথ্য অনুযায়ী, গত সোমবার(১৬ জুন) প্রকাশিত এক প্রতিবেদনে ইরান জানিয়েছিল, ২২৪ জন নিহত এবং ১,২৭৭ জন আহত হয়েছে।

ইউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট সংস্থাটি এর আগে ২০২২ সালে মাহসা আমিনির মৃত্যুকে ঘিরে সৃষ্ট বিক্ষোভ চলাকালেও বিশদভাবে হতাহতের হিসাব সরবরাহ করেছিল। সংস্থাটি দাবি করে, তারা ইরানে নিজেদের গড়ে তোলা একটি অভ্যন্তরীণ নেটওয়ার্কের মাধ্যমে স্থানীয় প্রতিবেদনগুলো যাচাই করে।

সুতরাং ধারণা করা যাচ্ছে, ইসরায়েলের হামলায় ইরানে প্রকৃত হতাহতের সংখ্যা ইরানি সরকারি তথ্যের চেয়ে অনেক বেশি হতে পারে।

উল্লেখ্য, আইএএফের হামলার পর শুক্রবার থেকেই ইসরায়েলে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে ইরানের সামরিক বাহিনী। ‘অপারেশন ট্রু প্রমিজ’ নামের এই পাল্টা হামলায় ইসরায়েলে এ পর্যন্ত নিহত ও আহত হয়েছেন ৫ শতাধিক মানুষ।


এই বিভাগের আরো খবর