সর্বশেষ :
বাগেরহাটে রামপালে দুর্ঘটনায় ১৪ নিহত, ৩ সদস্যের তদন্ত কমিটি, দেওয়া হবে ক্ষতিপূরণ।। বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১০:০৮ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

আতশবাজি কারখানায় বিস্ফোরণ, চীনে নিহত ৯

প্রতিনিধি: / ১৫৬ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫

বিদেশ : চীনের দক্ষিণাঞ্চলীয় হুনান প্রদেশে একটি আতশবাজি তৈরির কারখানায় ভয়াবহ বিস্ফোরণে অন্তত ৯ জন নিহত ও ২৬ জন আহত হয়েছেন। রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া এই তথ্য নিশ্চিত করেছে। বিস্ফোরণটি ঘটে ১৬ জুন সকাল ৮টা ২৩ মিনিটে (স্থানীয় সময়) হুনান শানঝো ফায়ারওয়ার্কস কম্পানির মালিকানাধীন একটি কারখানায়। এটি চাংশে শহর থেকে প্রায় ৬০ কিলোমিটার উত্তরে একটি পাহাড়ি এলাকায় অবস্থিত। রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, বিস্ফোরণের পর আগুন দাউ দাউ করে জ্বলছে, আর সেই আগুন থেকে আতশবাজি ছিটকে আকাশে বিস্ফোরিত হচ্ছে। ঘটনাস্থল থেকে কালো ধোঁয়া আকাশে উড়তে দেখা গেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করে জরুরি সেবাদাতা দল। চীনের জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের একটি দল ঘটনাস্থলে পাঠানো হয়েছে বলে জানিয়েছে সিনহুয়া। ঘটনাটি এমন সময় ঘটল, যখন মাত্র কয়েক সপ্তাহ আগেই চীনের উত্তর-পূর্বাঞ্চলে একটি রাসায়নিক কারখানায় বিস্ফোরণে কমপক্ষে ৫ জন নিহত হন। বিশ্বের বৃহত্তম রাসায়নিক উৎপাদক দেশ হিসেবে চীনে বিপজ্জনক ও দাহ্য রাসায়নিকের সংরক্ষণে নিরাপত্তা নিয়ে দীর্ঘদিন ধরেই উদ্বেগ রয়েছে। ২০১৫ সালে তিয়ানজিন বন্দরের একটি গুদামে ভয়াবহ বিস্ফোরণে ১৭০ জনের বেশি নিহত ও প্রায় ৭০০ জন আহত হয়েছিলেন। সেই ঘটনার পর সরকার রাসায়নিক সংরক্ষণে কঠোর আইন চালু করেছিল। হুনান প্রদেশের গভর্নর মাও ওয়েইমিং বিস্ফোরণের পরদিন, আজ ১৭ জুন ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি স্থানীয় কর্তৃপক্ষকে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে পূর্ণাঙ্গ তদন্ত চালানোর নির্দেশ দিয়েছেন এবং যারা দায়ী তাদের জবাবদিহিতার আওতায় আনার আহ্বান জানান। ২০১৭ সালে প্রতিষ্ঠিত হুনান শানঝো ফায়ারওয়ার্কস কম্পানি চাংশে শহরে সদর দপ্তর পরিচালনা করে এবং এতে মোট ৯৫ জন কর্মরত রয়েছে বলে জানিয়েছে চীনের বাণিজ্যিক ডেটা প্ল্যাটফর্ম কিচাচা। প্রতিষ্ঠানটি বিস্ফোরক, ডেটোনেটর ও আতশবাজির জন্য প্রয়োজনীয় রাসায়নিক উৎপাদন করে। স্থানীয় কর্তৃপক্ষ আহতদের হাসপাতালে ভর্তি করেছে এবং মৃতদের পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছে। তদন্ত চলমান রয়েছে। সূত্র : সিনহুয়া


এই বিভাগের আরো খবর