সর্বশেষ :
বাগেরহাটে রামপালে দুর্ঘটনায় ১৪ নিহত, ৩ সদস্যের তদন্ত কমিটি, দেওয়া হবে ক্ষতিপূরণ।। বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১০:০৭ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

নয়াদিল্লি ভারতের নাগরিকদের তেহরান ছাড়ার আহ্বান জানিয়েছে

প্রতিনিধি: / ১০০ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫

বিদেশ : ইসরায়েলের টানা হামলার মুখে ভারত গতকাল মঙ্গলবার দেশটির নাগরিকদের ইরানের রাজধানী তেহরান ত্যাগের আহ্বান জানিয়েছে। এরই মধ্যে কিছু ভারতীয় নাগরিক ইরানের সীমানা পেরিয়ে অন্য দেশে আশ্রয় নিয়েছেন। নয়াদিল্লি থেকে এএফপি জানিয়েছে, ইরানের ওপর ইসরায়েলের আক্রমণ শুরুর চার দিন পরও হামলা অব্যাহত থাকায় এবং ইরান পাল্টা হামলা চালানোর প্রেক্ষাপটে নয়াদিল্লি পক্ষ থেকে তেহরানে অবস্থানরত ভারতীয় ছাত্রদের শহর ছেড়ে চলে যেতে বলা হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, যেসব বাসিন্দারা নিজেদের পরিবহনের ব্যবস্থা করতে সক্ষম, তাদের শহর থেকে সরে যেতে পরামর্শ দেওয়া হয়েছে। নয়াদিল্লি এই সতর্কবার্তা এমন এক সময়ে আসে যখন, ইসরাইলের ঘনিষ্ঠ মিত্র মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, সবার উচিত অবিলম্বে ইরানি রাজধানী ত্যাগ করা। নয়াদিল্লি আরও জানিয়েছে, কিছু ভারতীয় নাগরিককে ইরান-আর্মেনিয়া সীমান্ত দিয়ে সরে যাওয়ার ব্যবস্থা করা হয়েছে, যা তেহরানের উত্তর-পশ্চিমে শত শত কিলোমিটার দূরে অবস্থিত। পররাষ্ট্র মন্ত্রণালয় কতজন ভারতীয় এই পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত হয়েছেন সে বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি। তবে সরকারি তথ্য অনুযায়ী ২০২৪ সালে ইরানে প্রায় ১০,০০০ ভারতীয় নাগরিক বসবাস করছিলেন। হাজার হাজার ভারতীয় নাগরিক ইসরায়েলেও অবস্থান করছেন। সেখানে তাদের জন্যও সতর্কবার্তা জারি করে ‘সতর্ক থাকার’ পরামর্শ দিয়েছে নয়াদিল্লি।


এই বিভাগের আরো খবর