সর্বশেষ :
বাগেরহাটে রামপালে দুর্ঘটনায় ১৪ নিহত, ৩ সদস্যের তদন্ত কমিটি, দেওয়া হবে ক্ষতিপূরণ।। বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

ইন্ডিয়ার বিমানে যান্ত্রিক ত্রুটি, কলকাতায় জরুরি অবতরণ

প্রতিনিধি: / ১৪৮ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫

বিদেশ : দুর্ভোগ যেন কিছুতেই থামছে না ভারতের বিমান সংস্থা এয়ার ইন্ডিয়ার। এবার সান ফ্রান্সিসকো থেকে মুম্বাইয়ের উদ্দেশ্যে রওনা হওয়া এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইট মাঝপথে যান্ত্রিক ত্রুটির মুখে পড়ে। ফলে মঙ্গলবার ভোররাতে পশ্চিমবঙ্গের কলকাতায় নির্ধারিত যাত্রাবিরতির সময় যাত্রীদের নামিয়ে দেওয়া হয়। ভারতের সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে এ খবর জানিয়েছে। জানা যায়, সান ফ্রান্সিসকো থেকে কলকাতা হয়ে মুম্বাই যাচ্ছিল এই বিমান। কিন্তু কলকাতার কাছে এসেই ধরা পড়ে যান্ত্রিক ত্রুটি। বিমানের এক ইঞ্জিনে ত্রুটি ধরা পড়ে। ফলে বিমানটি দ্রুত অবতরণ করে কলকাতার নেতাজি সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে। দীর্ঘ সময় বিমানেই বসে থাকেন যাত্রীরা। রাতে পেরিয়ে মঙ্গলবার সকাল ৫টা ২০ মিনিটে বিমান থেকে নেমে যেতে বলা হয় যাত্রীদের। সব যাত্রী নিরাপদে আছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ফ্লাইট এআই১৮০, বোয়িং ৭৭৭-২০০এলআর মডেলের এই বিমানটি রাত ১২টা ৪৫ মিনিটে কলকাতায় অবতরণ করে। রাত ২টায় মুম্বাইয়ের উদ্দেশ্যে যাত্রা করার কথা ছিল। তবে, যাত্রাবিরতির সময় বিমানের বামদিকের ইঞ্জিনে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে। ভোর ৫টা ২০ মিনিটের দিকে বিমানে ঘোষণা দিয়ে সকল যাত্রীকে নামিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়। বিমানের ক্যাপ্টেন যাত্রীদের জানান, ‘বিমানের নিরাপত্তার স্বার্থেই’ এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কলকাতা বিমানবন্দর থেকে পাওয়া ছবিতে দেখা গেছে, বিমানটি রানওয়ের পাশে দাঁড়িয়ে আছে। এয়ারলাইন কর্মীরা ত্রুটিপূর্ণ ইঞ্জিনটি পরীক্ষা করছেন। এই ঘটনা সামপ্রতিক সময়ের বেশ কয়েকটি বড় আকারের বিমানে যান্ত্রিক ত্রুটির ঘটনার পর নিরাপত্তা নিয়ে উদ্বেগ আরও বাড়িয়ে তুলেছে। গত সোমবার সকালে হংকং থেকে দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার একটি ড্রিমলাইনার মাঝ আকাশ থেকে ফিরে আসে সন্দেহভাজন যান্ত্রিক ত্রুটির কারণে। এটি ছিল বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার মডেলের বিমান। একই মডেল যা সমপ্রতি আহমেদাবাদের কাছে ঘটে যাওয়া এয়ার ইন্ডিয়া ফ্লাইট ১৭১ দুর্ঘটনায় জড়িত ছিল। ওই দুর্ঘটনায় ২৭০ জনেরও বেশি মানুষ প্রাণ হারান। এর আগে যান্ত্রিক ত্রুটির কারণে ব্রিটিশ এয়ারওয়েজের চেন্নাইগামী ফ্লাইট বিএ৩৫ লন্ডনের হিথ্রো বিমানবন্দরে ফিরে যেতে বাধ্য হয়। বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার দ্বারা পরিচালিত ওই বিমানটি প্রায় দুই ঘণ্টা আকাশে থাকার পর ফেরত আসে। সামপ্রতিক যান্ত্রিক ত্রুটি ও আহমেদাবাদ বিমান দুর্ঘটনার প্রেক্ষাপটে, সিভিল এভিয়েশন মহাপরিদপ্তর (ডিজিসিএ) এয়ার ইন্ডিয়াকে তার সব বোয়িং বিমানগুলিতে অতিরিক্ত রক্ষণাবেক্ষণের নির্দেশ দিয়েছে।


এই বিভাগের আরো খবর