সর্বশেষ :
বাগেরহাটে রামপালে দুর্ঘটনায় ১৪ নিহত, ৩ সদস্যের তদন্ত কমিটি, দেওয়া হবে ক্ষতিপূরণ।। বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

ইরান মোসাদের দুই গুপ্তচর গ্রেপ্তার করেছে

প্রতিনিধি: / ১৫২ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ১৫ জুন, ২০২৫

বিদেশ : ইসরায়েলের বৈদেশিক গোয়েন্দা সংস্থা মোসাদের দুইজন গুপ্তচরকে গ্রেপ্তারের দাবি করেছে ইরান। ওই দুই গুপ্তচরকে বিস্ফোরক ও ইলেকট্রনিক ডিভাইস প্রস্তুত করার সময় ইরানের আলবোর্জ প্রদেশ থেকে আটক করা হয়, এমন সংবাদ দিয়েছে দেশটির আধাসরকারি বার্তা সংস্থা তাসনিম। খবর আলজাজিরার। ইসরায়েলের সঙ্গে কয়েক যুগ ধরে চলতে থাকা ছায়াযুদ্ধে ইরানে বহু ব্যক্তিকে মোসাদের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে গ্রেপ্তার করা হয় ও পরবর্তীতে তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। ইরানের পারমাণবিক কর্মসূচিকে ঘিরে নাশকতা ও শীর্ষ কর্মকর্তাদের হত্যাচেষ্টার অভিযোগেই মূলত এসব মৃত্যুদণ্ড দেওয়া হয়। গত শুক্রবার ভোররাতে ইসরায়েল ইরানের অভ্যন্তরে ব্যাপক হামলা চালায়। প্রথমে দেশটির বিভিন্ন স্থানে অন্তর্ঘাতমূলক হামলা চালানো হয় দেশটির শীর্ষস্থানীয় সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের লক্ষ্য করে। পাশাপাশি ইসরায়েলি যুদ্ধবিমানগুলো ইরানের পারমাণবিক স্থাপনাসহ সামরিক বিভিন্ন লক্ষ্যবস্তুতে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায়। এরপর ইরান পাল্টা হামলা চালায় ইসরায়েলের বিভিন্ন সামরিক ও বেসামরিক স্থাপনা লক্ষ্য করে। এসব হামলা ও পাল্টা হামলায় বহু মানুষের প্রাণহানির খবর পাওয়া গেছে।


এই বিভাগের আরো খবর