সর্বশেষ :
বাগেরহাটে রামপালে দুর্ঘটনায় ১৪ নিহত, ৩ সদস্যের তদন্ত কমিটি, দেওয়া হবে ক্ষতিপূরণ।। বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

বিপদে পড়ে ভারতে এফ-৩৫ যুদ্ধবিমানের জরুরি অবতরণ

প্রতিনিধি: / ১৫৯ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ১৫ জুন, ২০২৫

বিদেশ : জ্বালানি শেষ হয়ে যাওয়ায় ভারতে একটি ব্রিটিশ এফ-৩৫ যুদ্ধবিমান জরুরি অবতরণ করেছে। গত শনিবার গভীর রাতে ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কেরালার একটি বিমানবন্দরে যুদ্ধবিমানটি অবতরণ করে। রোববার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, জ্বালানি শেষ হয়ে যাওয়ার পর যুদ্ধবিমানটি কেরালা রাজ্যের তিরুবনন্তপুরম আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সূত্রের বরাত দিয়ে সংবাদ মাধ্যমটি জানিয়েছে, যুদ্ধবিমানটি একটি বিমানবাহী রণতরী থেকে উড্ডয়ন করেছিল বলে ধারণা করা হচ্ছে। এতে আরও বলা হয়েছে, যুদ্ধবিমানটির নিরাপদ অবতরণ নিশ্চিত করতে বিমানবন্দর কর্তৃপক্ষ জরুরি অবস্থা ঘোষণা করেছিল। পাইলট জ্বালানি কম থাকার কথা জানিয়ে অবতরণের অনুমতি চেয়েছিলেন। সবকিছু দ্রুত এবং পেশাদারভাবে পরিচালনা করা হয়েছিল, সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে। যুদ্ধবিমানটি বর্তমানে তিরুবনন্তপুরম আন্তর্জাতিক বিমানবন্দরে রয়েছে, বলে প্রতিবেদনে বলা হয়েছে।


এই বিভাগের আরো খবর