সর্বশেষ :
বাগেরহাটে রামপালে দুর্ঘটনায় ১৪ নিহত, ৩ সদস্যের তদন্ত কমিটি, দেওয়া হবে ক্ষতিপূরণ।। বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

গাজায় ত্রাণ নিতে যাওয়া ১৫ ফিলিস্তিনিকে গুলি করে মারল ইসরায়েলি সেনারা

প্রতিনিধি: / ১৫৬ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ১৪ জুন, ২০২৫

বিদেশ : গাজা উপত্যকাজুড়ে শনিবার ইসরায়েলি গুলি ও বিমান হামলায় কমপক্ষে ২৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের বেশিরভাগই একটি ত্রাণকেন্দ্রে খাবারের জন্য জড়ো হয়েছিলেন। ওয়াফা ফিউজ এজেন্সি জানিয়েছে, ইসরায়েলি সেনারা গাজার মধ্যাঞ্চলে ত্রাণ বিতরণ কেন্দ্রের কাছে জড়ো হওয়া বেসামরিক নাগরিকদের ওপর সরাসরি গুলি চালায়। এর ফলে ১৫ জন নিহত এবং আরও অনেকে আহত হয়। রয়টার্সের প্রতিবেদন অনুসারে, মধ্য গাজা অঞ্চলের আল-আওদা এবং আল-আকসা হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, বেশিরভাগ নিহত ও আহতদের এসব হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় গতকাল শনিবার এক বিবৃতিতে জানিয়েছে, গাজায় নতুন করে ত্রাণ কার্যক্রম শুরু করার পর থেকে ত্রাণকেন্দ্রের কাছে ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত কমপক্ষে ২৭৪ জন নিহত এবং ২ হাজার জনেও বেশি আহত হয়েছেন। ইসরায়েলের আগ্রাসনের ফলে এখন পর্যন্ত গাজায় প্রায় ৫৫ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছে, যাদের বেশিরভাগই নারী ও শিশু। ঘনবসতিপূর্ণ অঞ্চলের বেশিরভাগই অংশ ধ্বংস করা হয়েছে। জনসংখ্যার বেশিরভাগই বাস্তুচ্যুত হয়েছে, ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে অপুষ্টি।


এই বিভাগের আরো খবর