বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

তাণ্ডব চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড থেকে ছাড়পত্র পেলো

প্রতিনিধি: / ১২৩ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ৪ জুন, ২০২৫

আর মাত্র দিনের কয়েকের অপেক্ষা; মুক্তি চূড়ান্ত হল শাকিব খানের তাণ্ডব সিনেমার। চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড থেকে ছাড়পত্র পেয়েছে রায়হান রাফী পরিচালিত এ ছবিটি; যা দেখতে পাবে সব বয়সী দর্শক। গতকাল বুধবার সামাজিক মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন পরিচালক রায়হান রাফী; সিনেমাটির প্রাপ্ত ছাড়পত্রের ছবি প্রকাশ করেছেন তিনি। মূলত ‘তাণ্ডব’কে ইউ গ্রেড দেওয়া হয়েছে সেন্সর থেকে। অর্থাৎ সব বয়সী দর্শক দেখতে পারবেন ছবিটি। এদিকে তাণ্ডব দেখে ভূয়সী প্রশংসা করেছেন সার্টিফিকেশন বোর্ডের সদস্য কাজী নওশাবা আহমেদ। বলেছেন, দুই দিন আগে স্ক্রিনিং হয়েছে তাণ্ডব-এর। ভালো হয়েছে ছবিটি। দারুণ মেকিং। এবারের ঈদের বাকি ছবিগুলোও ভালো হয়েছে। রায়হান রাফী পরিচালিত এই সিনেমায় শাকিবের সঙ্গে দেখা যাবে সাবিলা নূরকে। আরও আছেন জয়া আহসান। এছাড়া অভিনয় করেছেন ডা. এজাজ, রোজী সিদ্দিকি, এফএস নাঈম প্রমুখ। ছবিটি প্রযোজনা করেছে এসভিএফ আলফা আই এন্টারটেইনমেন্ট লিমিটেড। সহ-প্রযোজনায় আছে দেশের জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম চরকি। সহযোগিতা করেছে দীপ্ত।


এই বিভাগের আরো খবর