সর্বশেষ :
সৌদি মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের, আহত ১২ সেনা ইরান যুদ্ধ দ্রুত শেষ করতে চায় যুক্তরাষ্ট্র এপ্রিলের প্রথম থেকেই পেট্রোল রপ্তানি বন্ধ করছে রাশিয়া নেপালে নতুন সরকারের শপথের পরদিনই সাবেক প্রধানমন্ত্রী গ্রেপ্তার জ্বালানি তেলে কেলেঙ্কারি রুখতে ডিপোতে বিজিবি মোতায়েন রানা প্লাজা থেকে বেঁচে ফিরলেও পদ্মার বাসডুবি থেকে রক্ষা পায়নি নাসিমা সকল পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগের সিদ্ধান্ত সরকারের রোববার পুরোদমে খুলছে অফিস, রাজধানীমুখী উপচেপড়া ভিড় জীবিত অবস্থায় মেজবান দেখে গেলেন শতবর্ষী জহিরুল্লাহ কুতুবদিয়ায় ৭ হাজার মানুষের অংশগ্রহণে ব্যতিক্রমী আয়োজন করলেন চেয়ারম্যান হালিম গভীর রাতে অগ্নিসংযোগে দুই ঘর ভস্মীভূত, ক্ষতি প্রায় ২৫ লাখ টাকা
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

পাকিস্তানে টিকটকারকে গুলি করে হত্যা

প্রতিনিধি: / ১৭১ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ৩ জুন, ২০২৫

পাকিস্তানের জনপ্রিয় টিকটক তারকা সানা ইউসুফ (১৭) ইসলামাবাদে নিজ বাসভবনে গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। গত সোমবার ইসলামাবাদের সেক্টর জি-১৩ এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম দ্যা ট্রিবিউন। পুলিশ জানায়, অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি তার বাসায় ঢ়ুকে কাছ থেকে গুলি করে পালিয়ে যায়। এ ঘটনায় এখনও কাউকে গ্রেপ্তার করা যায়নি। সানা ইউসুফ পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার চিত্রাল এলাকার বাসিন্দা ছিলেন। টিকটকে নানা ধরনের ভিডিও প্রকাশ করে অল্প সময়েই তিনি জনপ্রিয়তা পান। তার বিপুলসংখ্যক অনুসারী ছিলো সামাজিক যোগাযোগমাধ্যমে। পাকিস্তানি টেলিভিশন চ্যানেল সামা টিভি পুলিশ সূত্রের বরাতে জানিয়েছে, ইসলামাবাদের সেক্টর জি-১৩ এলাকায় থাকতেন সানা। সেখানে তার বাড়িতে অতিথি সেজে এক ব্যক্তি প্রবেশ করে এবং তাকে কাছ থেকে গুলি করে। মুহূর্তের মধ্যেই তরুণী মৃত্যুর কোলে ঢলে পড়ে। ঘটনার পরপরই হামলাকারী পালিয়ে যায়। পুলিশ জানিয়েছে, হত্যাকারীকে শনাক্ত ও গ্রেপ্তারের জন্য অভিযান চালানো হচ্ছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস (পিমস)-এ পাঠানো হয়েছে। তবে হত্যার কারণ এখনো জানা যায়নি।


এই বিভাগের আরো খবর