বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

রাশমিকা কঠিন সময়ের গল্প শোনালেন

প্রতিনিধি: / ১৫৯ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ১ জুন, ২০২৫

বর্তমানে ভারতের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা। একের পর এক হিট সিনেমায় অভিনয় করে ইতোমধ্যেই তিনি নিজেকে প্যান-ইন্ডিয়া তারকা হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। তবে এই সফলতার পেছনে লুকিয়ে রয়েছে অনেক কঠিন সময়ের গল্প। সেই গল্প এবার নিজেই প্রকাশ করলেন অভিনেত্রী। সম্প্রতি এক ফ্যান তার এঙ্ (সাবেক টুইটার) অ্যাকাউন্টে রাশমিকাকে প্রশ্ন করেন, ‘আপনি কী করেন যখন জীবনের সবচেয়ে খারাপ সময় আসে? যখন সবকিছু ভুল হচ্ছে, বাঁচার ইচ্ছেটাও হারিয়ে যাচ্ছে… তখন কীভাবে সামলান নিজেকে?’ এই প্রশ্নের উত্তরে রাশমিকা জানান, তিনিও একসময় জীবনের খুব নিচু পর্যায়ে ছিলেন। সেখান থেকে কীভাবে ঘুরে দাঁড়িয়েছেন সেই আবেগী গল্প শেয়ার করেছেন তিনি। রাশমিকা লেখেন, ‘আপনি শুধু নিশ্বাস নিন। নিজের চারপাশে এমন মানুষ রাখুন যাদের আপনি বিশ্বাস করেন। বিশ্বাস রাখুন, এই দিনটাও পেরিয়ে যাবে। পরদিন আবার একইভাবে দিনটাকে সামলান। একদিন দেখবেন, আপনি অনেক ভালো অনুভব করছেন। তখন নিজেকে নিয়েই গর্ব হবে। এই কঠিন সময়টাকে পেরিয়ে এসেছেন বলে।’ এদিকে সম্প্রতি রাশমিকার একটি ছবি ঘিরে জল্পনা শুরু হয়েছে। তিনি কি তবে নিজের প্রেমিক বিজয় দেবরাকোন্ডাকে আড়াল করলেন? চমৎকার এক শাড়ি পরা কয়েকটি ছবি শেয়ার করেন রাশমিকা। ছবির ক্যাপশনে লেখেন, ‘এই ছবিগুলোতে আছে আমার সব প্রিয় জিনিস… রং, পরিবেশ, জায়গাটা, শাড়ি যিনি উপহার দিয়েছেন, ফটোগ্রাফার। সব কিছুই আমার জন্য অমূল্য।’ এরপরই নেটিজেনদের মধ্যে শুরু হয় আলোচনা। অনেকে মনে করছেন, ছবিগুলো বিজয় দেবরাকোন্ডার বাড়িতে তোলা হয়েছে। কারও কারও দাবি, ছবির ফটোগ্রাফারও নাকি বিজয় নিজেই! এমনকি শাড়িটি নাকি বিজয়ের মা উপহার দিয়েছেন রাশমিকাকে। যদিও বিষয়টি নিয়ে দুজনের কেউই এখনও মুখ খোলেননি। প্রসঙ্গত, রাশমিকা মন্দান্নাকে পরবর্তী দেখা যাবে ধানুশ ও নাগার্জুনা আক্কিনেনির সঙ্গে ‘কুবেরা’ সিনেমায়। এটি মুক্তি পাবে আসছে জুনে।


এই বিভাগের আরো খবর