সর্বশেষ :
বাগেরহাটে রামপালে দুর্ঘটনায় ১৪ নিহত, ৩ সদস্যের তদন্ত কমিটি, দেওয়া হবে ক্ষতিপূরণ।। বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

গাড়ির ভেতর হরিয়ানায় একই পরিবারের ছয়জনের মৃতদেহ উদ্ধার

প্রতিনিধি: / ১৭১ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ২৭ মে, ২০২৫

বিদেশ : ভারতের হরিয়ানার পঞ্চকুল্লার সেক্টর ২৭ এলাকায় গত সোমবার রাতে একই পরিবারের সাত সদস্যের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, তারা সবাই আত্মহত্যা করেছেন। পরিবারের ছয়জনের মৃতদেহ একটি গাড়ির ভিতর থেকে পুলিশ উদ্ধার করে এবং অন্য একজনের মৃতদেহ গাড়ির পিছনে ফুটপাথে পড়ে ছিল। সেক্টর ২৭ এলাকার একজন বাসিন্দা রাত ১০টা থেকে সাড়ে ১০টার মধ্যে একটি গাড়িকে অস্বাভাবিকভাবে দাঁড়িয়ে থাকতে দেখে সন্দেহ করেন। গাড়িটির বাইরে ঝুলছিল তোয়ালে, তবে ভেতরে কী রয়েছে তা দেখা যাচ্ছিল না। গাড়ির পেছনে গোলাপি রঙের জামা ও খয়েরি প্যান্ট পরা এক ব্যক্তি ফুটপাথে বসে ছিলেন। বাসিন্দাটি ব্যক্তিকে জিজ্ঞাসা করলে ব্যক্তিটি জানান, ‘আর পাঁচ মিনিট, তারপরই মরে যাব।’ স্থানীয় বাসিন্দা তার ভাইকে ফোন করে ঘটনাটি জানান। তারা মিলে গাড়ির জানালা দিয়ে ভেতরে উঁকি মারতেই ছয়টি মৃতদেহ দেখতে পান। পুলিশের তদন্তে জানা যায়, মৃতরা হলেন প্রবীণ মিত্তল, তার স্ত্রী, তিন সন্তান ও প্রবীণের বাবা-মা। প্রাথমিক তদন্তে জানা গেছে, মিত্তল পরিবার ধারদেনায় জর্জরিত ছিল। তাদের ট্রাভেল এজেন্সির ব্যবসা ভালো যাচ্ছিল না। গাড়ির ভিতর থেকে পাওয়া একটি চিঠিতে আত্মহত্যার কারণ উল্লেখ করে গিয়েছেন প্রবীণ। তিনি পুরো ঘটনার জন্য নিজেকেই দায়ী করেছেন এবং শ্বশুরবাড়ির লোককে যেন কোনোভাবে এই ঘটনায় জড়িত না হয়, সেটাও উল্লেখ করেছেন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং আত্মহত্যার পেছনে অন্য কোনো কারণ আছে কি না, তা খতিয়ে দেখছে।


এই বিভাগের আরো খবর