সর্বশেষ :
বাগেরহাটে রামপালে দুর্ঘটনায় ১৪ নিহত, ৩ সদস্যের তদন্ত কমিটি, দেওয়া হবে ক্ষতিপূরণ।। বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

মদের ওপর নিষেধাজ্ঞা শিথিলের বিষয়টি অস্বীকার সৌদি কর্তৃপক্ষের

প্রতিনিধি: / ১১৯ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ২৭ মে, ২০২৫

বিদেশ : ২০২৬ সাল থেকে মদ বিক্রির অনুমতি দেবে সৌদি আরব- সমপ্রতি এমনই এক চাঞ্চল্যকর খবর বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশ পায়। এতে সমালোচনার শিকার হয় দেশটি। তবে মদ বিক্রির ওপর নিষেধাজ্ঞা শিথিল হচ্ছে না বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। গত সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দ্য আরব নিউজ। প্রতিবেদনে উল্লেখ করা হয়, গত সপ্তাহে একটি ওয়াইন ব্লগে মদের লাইসেন্স সৌদি আরবে দেওয়া হবে উল্লেখ করলে কিছু আন্তর্জাতিক সংবাদমাধ্যম- তা ফলাও করে প্রচার করে। সংবাদমাধ্যমগুলোতে উল্লেখ করা হয়, ২০৩৪ সালের ফুটবল বিশ্বকাপের সময় পর্যটন কেন্দ্রগুলোতে মদ বিক্রির অনুমতি দেওয়ার পরিকল্পনা করছে সৌদি কর্তৃপক্ষ। তবে প্রতিবেদনগুলোতে এই খবরটির কোনো বিশ্বাসযোগ্য উৎস দেওয়া হয়নি। এছাড়া, পর্যটন খাতের উন্নয়নের লক্ষ্যে সৌদি আরব যে উচ্চাকাঙ্ক্ষী ভিশন বাস্তবায়ন করছে, তা এখনও দেশের সংস্কৃতি ও মূল্যবোধের প্রতিফলন ঘটিয়ে একটি অনন্য অভিজ্ঞতা প্রদানেই প্রতিশ্রুতিবদ্ধ। এই পন্থা আন্তর্জাতিক পর্যটকদের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া পেয়েছে, যারা সৌদি আরবের ঐতিহ্য ও প্রাকৃতিক বৈচিত্র্য অন্বেষণে আগ্রহী। অপরদিকে, এক সরকারি কর্মকর্তার বরাতে আরব নিউজ জানায়, সরকারিভাবে মদ বিক্রির অনুমতির বিষয়টি কোথাও নিশ্চিত করা হয়নি। একইসঙ্গে সৌদি আরবের বিদ্যমান নীতি বা বিধিবিধানের সঙ্গে এটি সামঞ্জস্যপূর্ণ নয় বলেও উল্লেখ করেন তিনি। এর আগে, এক সময়ের অতি রক্ষণশীল দেশটি তার অর্থনীতি বৈচিত্র্যময় করতে, তেলের ওপর নির্ভরশীলতা কমাতে, পর্যটক ও আন্তর্জাতিক ব্যবসা আকৃষ্ট করতে কিছু বিধিনিষেধ শিথিল করেছিল। তবে মদজাতীয় পানীয় এখনও নিষিদ্ধ রয়েছে দেশটিতে। যদিও গত বছর প্রথম অ্যালকোহল স্টোর খোলা হয়েছিল দেশটির রাজধানী রিয়াদে। তবে তা শুধু অমুসলিম কূটনীতিকরাই ব্যবহার করতে পারে। এরও আগে, কেবল কূটনৈতিক ডাকযোগে বা কালোবাজারে অ্যালকোহল পাওয়া যেত দেশটিতে।


এই বিভাগের আরো খবর