সর্বশেষ :
বাগেরহাটে রামপালে দুর্ঘটনায় ১৪ নিহত, ৩ সদস্যের তদন্ত কমিটি, দেওয়া হবে ক্ষতিপূরণ।। বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোঁকে স্ত্রীর ‘ধাক্কা’, ভিডিও ভাইরাল

প্রতিনিধি: / ১৭৮ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ২৬ মে, ২০২৫

আন্তর্জাতিক: দক্ষিণ-পূর্ব এশিয়া সফরের সূচনায় ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর এক অপ্রত্যাশিত ও অস্বস্তিকর মুহূর্ত বিশ্বজুড়ে আলোচনার জন্ম দিয়েছে। হ্যানয়ের বিমানবন্দরে ফ্রান্সের প্রেসিডেন্টিয়াল বিমান থামার পর দরজায় উপস্থিত হয়ে জনসমক্ষে হাসিমুখে দাঁড়িয়েছিলেন ম্যাক্রোঁ। সেসময় তার স্ত্রী ব্রিজিত ম্যাক্রোঁ হঠাৎই মুখের দিকে সজোরে ধাক্কা দেন, যা ক্যামেরায় ধরা পড়ে এবং দ্রুত সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায়।

এই ঘটনাটি ঘটেছে গত রোববার সন্ধ্যায় ভিয়েতনামের রাজধানী হ্যানয়ের আন্তর্জাতিক বিমানবন্দরে। ফরাসি প্রেসিডেন্টের এই সফরের অংশ হিসেবে তার সঙ্গে ছিলেন স্ত্রী ব্রিজিতও। বার্তাসংস্থা এপি, ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সান এবং রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ম্যাক্রোঁ বিমানের দরজার সামনে দাঁড়ানোর মুহূর্তে হঠাৎ করেই একটি লাল পোশাক পরিহিত হাত তার মুখ লক্ষ্য করে উঠে আসে। পরে বোঝা যায়, সেটি তার স্ত্রী ব্রিজিতের হাত।

ভিডিওতে দেখা যায়, মুহূর্তটির পর কিছুটা হতচকিত হয়ে পড়েন প্রেসিডেন্ট ম্যাক্রোঁ, তবে দ্রুত নিজেকে সামলে নিয়ে নিচে অপেক্ষমান কর্মকর্তাদের উদ্দেশে হাত নেড়ে স্বাভাবিক আচরণ করার চেষ্টা করেন। এ সময় তার স্ত্রী বিমানের ভেতরে থেকে কিছুটা দূরে অবস্থান করছিলেন। পরে এই দম্পতি সিঁড়ি বেয়ে নিচে নামেন, তবে অন্য সময়ের মতো এবার ব্রিজিত স্বামীর হাত না ধরে আলাদাভাবে হ্যান্ডরেল ধরে নামেন।

ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে দাবানলের মতো ছড়িয়ে পড়ে। বিশেষ করে ফরাসি প্রেসিডেন্টের বিরোধীরা এই ভিডিও ও ছবিগুলো বারবার শেয়ার করতে থাকেন। প্রথমে এলিসি প্রাসাদ বা প্রেসিডেন্টের দপ্তর এই ভিডিওর সত্যতা অস্বীকার করে এবং এটিকে সম্পাদিত বা ভুয়া বলে দাবি করে।

তবে পরে ফরাসি সংবাদমাধ্যম ‘লা মনডে’, ‘বিএফএমটিভি’সহ অন্যান্য জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ সংস্থা সূত্রে নিশ্চিত করা হয়, ভিডিওটি আসল এবং ঘটনাটি সত্যি।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইউএস সান, জিবি নিউজ এবং ডেইলি এঙ্প্রেস-এর প্রতিবেদনে বলা হয়, প্রেসিডেন্ট ম্যাক্রোঁর এক ঘনিষ্ঠ সহযোগী স্বীকার করেন, সফরের আগে স্বামী-স্ত্রীর মধ্যে কিছুটা দাম্পত্য কলহ হয়েছিল। তবে সেটি গুরুতর কিছু নয় এবং কেউ আহত হননি। প্রেসিডেন্টের বহরে থাকা এক কর্মকর্তা জানান, ওই মুহূর্তে তারা একে অপরের সঙ্গে রসিকতা করছিলেন মাত্র।

ফরাসি রাজনীতিতে ব্যক্তিগত সম্পর্ক ও আচরণকে সাধারণত জনসমক্ষে আলোচনার বিষয় হিসেবে দেখা হয় না। তবে প্রেসিডেন্ট স্ত্রীর এমন আচরণ এবং সেটি ক্যামেরাবন্দি হওয়া-উভয়ই নিয়ে দেশটিতে নানা প্রতিক্রিয়া তৈরি হয়েছে। কেউ বলছেন, এটি নিছক পারিবারিক ঝগড়া, কেউ বা এটিকে ম্যাক্রোঁর ‘চরিত্রগত দুর্বলতা’র প্রতিফলন হিসেবে উল্লেখ করছেন।

বিশ্লেষকরা বলছেন, এই ঘটনা প্রেসিডেন্টের রাজনৈতিক ভাবমূর্তিতে খুব বড় কোনো আঘাত হানবে না, তবে এটি নিঃসন্দেহে ব্যক্তিগত জীবন ও জনজীবনের মাঝের সীমারেখা নিয়ে নতুন করে আলোচনা তৈরি করেছে।


এই বিভাগের আরো খবর