সর্বশেষ :
বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ বাগেরহাটে ডেঙ্গু সচেতনতা কার্যক্রমের উদ্বোধন ও বর্ণাঢ্য র‌্যালি
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

পাঁচ অভিযাত্রী জারমাট রিসোর্ট থেকে অভিযানে গিয়ে প্রাণ হারালেন

প্রতিনিধি: / ১৬৩ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ২৬ মে, ২০২৫

আন্তর্জাতিক: সুইজারল্যান্ডের আল্পস পর্বতমালায় স্কি অভিযানে গিয়ে প্রাণ হারিয়েছেন পাঁচ অভিযাত্রী। বিলাসবহুল জারমাট রিসোর্টের কাছের দুর্গম রিম্ফিশহর্ন শৃঙ্গে ওঠার পথে নিখোঁজ হন তারা। পরে হিমবাহ এলাকায় উদ্ধারকর্মীরা তাদের মরদেহ খুঁজে পান। ভয়াবহ এই দুর্ঘটনার পেছনে কী কারণ ছিল-তা জানতে তদন্ত শুরু করেছে স্থানীয় কর্তৃপক্ষ।

ভ্যালের পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, গত রোববার ভ্যালে আল্পসের অ্যাডলার হিমবাহের কাছ থেকে পাঁচটি মরদেহ উদ্ধার করা হয়। এর আগের দিন গত শনিবার সন্ধ্যায়, পর্বতারোহণে থাকা আরেকটি দল শৃঙ্গের কাছে পড়ে থাকা স্কির কয়েকটি জোড়া দেখতে পেয়ে জরুরি সেবা সংস্থাকে খবর দেয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে পরদিন আকাশ ও স্থলপথে চালানো অনুসন্ধানে উদ্ধার করা হয় মৃতদেহগুলো।

বিবিসি জানিয়েছে, উদ্ধারকৃত মরদেহের মধ্যে তিনটি মেলে একই জায়গায়; বাকি দুটি পাওয়া যায় একটি সরু বরফখণ্ডের উপরিভাগে। মরদেহগুলোর পরিচয় এখনও প্রকাশ করা হয়নি।

রয়টার্সের তথ্য অনুযায়ী, প্রথম তিনটি মরদেহ যেখান থেকে পাওয়া গেছে, তার কয়েকশ মিটার উপরে মিলেছে বাকি দুটি। অভিযান শেষের দিকে উদ্ধারকারীরা আরও একটি স্কি জোড়া পান, যা ইঙ্গিত দেয়-এই পাঁচজন অভিযাত্রী একসঙ্গেই অভিযানে গিয়েছিলেন।

জারমাট রিসোর্ট থেকে রিম্ফিশহর্ন শৃঙ্গ পর্যন্ত পথ প্রায় পাঁচ ঘণ্টার, এবং একে অতিদুর্গম ও ঝুঁকিপূর্ণ বলে বিবেচনা করা হয়। সাধারণত ধনী ব্রিটিশ ও অন্যান্য ইউরোপীয় পর্যটকরা শীতকালে এই এলাকায় স্কি অভিযানে আসেন।

ভ্যালে ক্যান্টনের সরকারি কৌঁসুলির দপ্তর এই প্রাণঘাতী দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে বলে জানিয়েছে ভ্যালের পুলিশ। আবহাওয়া, যন্ত্রপাতির ত্রুটি, কিংবা বরফধস-কোনটি এই দুর্ঘটনার পেছনে ছিল তা এখনও পরিষ্কার নয়।

বিমান ও স্থলপথে এই উদ্ধার অভিযানে নেতৃত্ব দেয় সুইস উদ্ধারকারী সংস্থা ‘এয়ার জারমাট’। দুর্গম হিমবাহ এলাকাজুড়ে ব্যাপক তল্লাশি চালিয়েই খুঁজে বের করা হয় নিহত পাঁচ অভিযাত্রীর মরদেহ। এই মর্মান্তিক ঘটনায় আন্তর্জাতিক পর্যটন ও অভিযাত্রী মহলে শোকের ছায়া নেমে এসেছে।


এই বিভাগের আরো খবর