সর্বশেষ :
বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ বাগেরহাটে ডেঙ্গু সচেতনতা কার্যক্রমের উদ্বোধন ও বর্ণাঢ্য র‌্যালি
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

যুদ্ধজাহাজ উদ্বোধনের সময় দুর্ঘটনার কারণে আটক ৩

প্রতিনিধি: / ১৫৯ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ২৫ মে, ২০২৫

বিদেশ : গত সপ্তাহে একটি নতুন যুদ্ধজাহাজ উদ্বোধনের সময় ঘটে যাওয়া দুর্ঘটনার জন্য উত্তর কোরিয়া তিনজনকে আটক করেছে।  রোববার ভোরে রাষ্ট্রীয় গণমাধ্যম এ তথ্য জানিয়েছে। সিউল থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়। পিয়ংইয়ং জানিয়েছে, গত বুধবার পূর্ব বন্দর শহর চোংজিনে নবনির্মিত ৫ হাজার টনের একটি নৌ ডেস্ট্রয়ারের উদ্বোধনী অনুষ্ঠানে ‘একটি গুরুতর দুর্ঘটনা ঘটে’। দুর্ঘটনার ফলে জাহাজের নীচের অংশ ভেঙে পড়ে। উত্তর কোরিয়ার নেতা কিম জং উন এই দুর্ঘটনাকে ‘সম্পূর্ণ অসাবধানতার কারণে সৃষ্ট অপরাধমূলক কাজ’ বলে অভিহিত করেছেন। কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি জানিয়েছে, আটককৃতরা হলেন চংজিন শিপইয়ার্ডের প্রধান প্রকৌশলী কাং জং চোল, জাহাজের নির্মাণ কর্মশালার প্রধান হান কিয়ং হাক এবং প্রশাসনিক বিষয়ক উপ-ব্যবস্থাপক কিম ইয়ং হাক। কেসিএনএর প্রতিবেদনে বলা হয়েছে, তিনজনই ‘দুর্ঘটনার জন্য দায়ী’। গত শুক্রবার, কেসিএনএ জানিয়েছে, শিপইয়ার্ডের ব্যবস্থাপক হং কিল হোকে আইন প্রয়োগকারী সংস্থা তলব করেছে।


এই বিভাগের আরো খবর