সর্বশেষ :
বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ বাগেরহাটে ডেঙ্গু সচেতনতা কার্যক্রমের উদ্বোধন ও বর্ণাঢ্য র‌্যালি
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

১৮ জনকে ছুরিকাঘাতের পর জার্মানির ট্রেন স্টেশনে নারী গ্রেপ্তার

প্রতিনিধি: / ১৩৫ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ২৪ মে, ২০২৫

বিদেশ : জার্মানির উত্তরাঞ্চলীয় শহর হামবুর্গের প্রধান ট্রেন স্টেশনে কমপক্ষে ১৮ জনকে ছুরিকাঘাতের পর এক নারীকে গ্রেপ্তার করেছে কর্তৃপক্ষ। গত শুক্রবার সন্ধ্যার ব্যস্ত স্টেশনে ছুরিকাঘাতের ঘটনাটি ঘটে। পুলিশ বলছে, চার জন আহতের অবস্থা আশঙ্কাজনক। ধারণা করা হচ্ছে, সন্দেহভাজন ব্যক্তি ‘মানসিক ভারসাম্যহীনতা’র শিকার হতে পারেন। ৩৯ বছর বয়সী এই জার্মান নারীকে গতকাল শনিবার বিচারকের সামনে হাজির করা হয়েছে। পুলিশের মুখপাত্র ফ্লোরিয়ান অ্যাবেনসেথ সাংবাদিকদের বলেন, আমাদের কাছে এখন পর্যন্ত এমন কোনো প্রমাণ নেই যে, এই নারীর রাজনৈতিক উদ্দেশ্য থাকতে পারে। বরং, আমরা এখন তদন্ত করতে চাই, সে কি কোনো মানসিক জরুরি অবস্থার সম্মুখীন হচ্ছে কি না। এক্স-পোস্টে হামবুর্গ পুলিশ জানিয়েছে, সন্দেহভাজন ব্যক্তি ‘একাই এই কাজটি করেছে’ বলে ধারণা করা হচ্ছে। ঘটনাস্থলের ফুটেজে দেখা গেছে, স্টেশনের এক প্রান্তে প্ল্যাটফর্মে প্রবেশের পথ অবরুদ্ধ করে রেখেছে পুলিশ। অপেক্ষমাণ অ্যাম্বুলেন্সে লোকজন তোলা হচ্ছে। জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জ হামলার পর হামবুর্গের মেয়রের সঙ্গে ফোনে শোক প্রকাশ করেছেন। সামপ্রতিক মাসগুলোতে জার্মানিতে ধারাবাহিক সহিংস হামলার ঘটনা সাধারণ ঘটনা হয়ে উঠছে। ফলে নিরাপত্তাকে এজেন্ডার শীর্ষে রাখা হয়েছে। সবশেষ ১৮ মে বিলেফেল্ড শহরের একটি বারে ছুরিকাঘাতে চার জন আহত হন।


এই বিভাগের আরো খবর