সর্বশেষ :
বাগেরহাটে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির নির্বাচনে হুমায়ুন কবির ও নজরুল ইসলামের প্যানেল ঘোষণা আরব আমিরাতে জাহাজে হামলা, ড্রোন প্রতিহত করার দাবি এবার ‘সবচেয়ে শক্তিশালী’ অভিযান শুরু করল ইরানের বিপ্লবী বাহিনী ইন্দোনেশিয়ায় আবর্জনার স্তূপ ধসে ৭ জনের প্রাণহানি নেতানিয়াহু নিহতের গুঞ্জন, ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয়ের নতুন বার্তা ইরানের ২৮১ ক্ষেপণাস্ত্র-ড্রোন ভূপাতিতের দাবি বাহরাইনের চাপমুক্ত সহযোগিতার নিশ্চয়তা দিলে ইউরোপকে তেল-গ্যাস সরবরাহে প্রস্তুত রাশিয়া ‘আই হ্যাভ আ প্ল্যান ফর এভরিথিং’: ট্রাম্প মধ্যপ্রাচ্যের যুদ্ধ: বিশ্বজুড়ে অর্থনৈতিক প্রভাব রেকর্ডের পঞ্চম উষ্ণতম ফেব্রুয়ারি, ইউরোপে অস্বাভাবিক বৃষ্টিপাত
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

আবারও ‘শক্তিমান’ নিয়ে ফিরছেন মুকেশ খান্না

প্রতিনিধি: / ১৩৯ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ২১ মে, ২০২৫

টেলিভিশনের অন্যতম জনপ্রিয় অনুষ্ঠান ছিল ‘শক্তিমান’। যেখানে মুকেশ খান্নার অভিনয় মুগ্ধ করেছিল দর্শকদের। সুপারহিট এই অনুষ্ঠানটি জনপ্রিয় হয়ে উঠেছিল সব প্রজন্মের কাছেই। এবার একেবারে নতুনভাবে ফিরে আসছে জনপ্রিয় এই অনুষ্ঠান। যেখানে মুকেশকে দেখা যাবে ‘শক্তিমান’-এর ভূমিকায়। পকেট এফএম-এর নতুন অডিও সিরিজ ‘শক্তিমান’-এ কণ্ঠ দেবেন তিনি। মুকেশের কথায়, ‘শুধুমাত্র টেলিভিশন সিরিজই ছিল না ‘শক্তিমান’। এটি এমন একটি অনুষ্ঠান যা লাখ লাখ দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছিল। তাই পকেট এফএম-এর ভারতজুড়ে বিশাল প্রচারের মাধ্যমে নতুন প্রজন্মের শ্রোতাদের সঙ্গে সংযোগ স্থাপন করার জন্য আমি মুখিয়ে।’ মুকেশ খান্নার ভীষ্ম ইন্টারন্যাশনালের সঙ্গে যৌথ উদ্যোগে হচ্ছে এই অনুষ্ঠান। সিরিজটি নতুন অ্যাডভেঞ্চারের সঙ্গে নতুন গল্প বলবে। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, আগে যারা সুপারহিরো শক্তিমানকে দেখেছেন, তাদের যেমন ভালো লাগবে, তেমনই নতুন প্রজন্মের জন্যও খুব বিশেষ এই উপহার। ভারতীয় সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া একটি সাক্ষাৎকারে মুকেশ বলেছিলেন, ‘আমি আমার দায়িত্ব পালন করেছি। ১৯৯৭ সালে শুরু করেছিলাম এবং ২০০৫ সাল পর্যন্ত চলেছে। আমার মনে হয় আমার কাজ ২০২৭ সালের মধ্যে জনসাধারণের কাছে পৌঁছানো উচিত। কারণ, আজকের প্রজন্ম অন্ধভাবে দৌড়াচ্ছে।’ প্রসঙ্গত, ‘শক্তিমান’ ১৩ সেপ্টেম্বর ১৯৯৭ থেকে ২৭ মার্চ ২০০৫ পর্যন্ত দূরদর্শনে সম্প্রচারিত হয়েছিল। এর আগেও মুকেশ খান্না ‘শক্তিমান’ নিয়ে একটি সিনেমা তৈরির কথা ঘোষণা করেছিলেন। এমনকি, রণবীর সিং নায়ক হবেন বলেও শোনা যায়। তবে, মুকেশ এই গুজবকে একেবারেই উড়িয়ে দিয়েছেন।


এই বিভাগের আরো খবর