সর্বশেষ :
মোরেলগঞ্জে অতিরিক্ত দামে বিক্রি হচ্ছে এলপি গ্যাস যে কারণে ৩২ ঘণ্টার যুদ্ধবিরতি ঘোষণা করেছেন পুতিন লেবাননে ইসরায়েলের ‘যুদ্ধবিরতি লঙ্ঘন’ নিয়ে পাকিস্তান-ফ্রান্সের উদ্বেগ হরমুজের ওপর থেকে যুক্তরাষ্ট্রের ২০ কোটি ডলারের নজরদারি ড্রোন নিখোঁজ শপথ নিলেন মিয়ানমারের প্রেসিডেন্ট মিন অং হ্লাইং মার্চে সমুদ্রের তাপমাত্রা ছিল রেকর্ডের কাছাকাছি: ইইউ পর্যবেক্ষণ সংস্থা জ্বালানি নিরাপত্তা বিষয়ে আলোচনা করতে সিঙ্গাপুরে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী হামলায় আহত ইরানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী খারাজি মারা গেছেন ২০ দিনের তেলের মজুত ছাড়বে জাপান: গণমাধ্যম বাগেরহাটের মোরেলগঞ্জে ০২ দিন ব্যাপী বিজ্ঞান মেলার সমাপনী অনুষ্ঠিত
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

বোল্ড লুকে নজর কাড়লেন কিয়ারা

প্রতিনিধি: / ১৩৮ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ২১ মে, ২০২৫

বলিউড অভিনেত্রী কিয়ারা আদবানি, যিনি ফ্যাশন সচেতনতা এবং অসাধারণ ফিগারের জন্য সর্বদাই নেটিজেনদের মাঝে প্রশংসিত হয়ে থাকেন। এবার ‘ওয়ার টু’ ছবির টিজারে তার হলুদ বিকিনি লুকে রীতিমতো উষ্ণতার পারদ চড়িয়েছেন। বাস্তবে মাতৃত্বকালীন উচ্ছ্বাসে ভাসলেও, পর্দায় তার এই বোল্ড এবং আবেদনময়ী উপস্থিতি ইতোমধ্যেই সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের মাঝে বেশ আলোচিত হচ্ছে। এই প্রথমবার কিয়ারার বিকিনি লুক নেটিজেনদের ঘুম কেড়ে নিয়েছে এবং ছবি মুক্তির আগেই তাকে নিয়ে শুরু হয়েছে জোর চর্চা। টিজারে দেখা যায়, হলুদ বিকিনিতে লাস্যময়ী রূপে কিয়ারাকে দেখা গেছে। এদিকে হৃতিক রোশানকে দেখা গেছে আরও তীক্ষ্ন, স্টাইলিশ এবং পেশিবহুল রূপে। তার টানটান চেহারা, অতুলনীয় ব্যক্তিত্ব মুগ্ধ করেছে দর্শকদের। তবে টিজারের ক্লাইম্যাঙ্ েজুনিয়র এনটিআরের আগমনই সবচেয়ে বড় প্রশ্ন তুলে দিয়েছে – তিনি কি এই ছবির নায়ক নাকি খলনায়ক? দুই সুপারস্টারের মুখোমুখি হওয়া দর্শকদের জন্য এক দারুণ চমক নিয়ে আসছে, তা টিজারেই স্পষ্ট। প্রসঙ্গত, আগামী ১৪ আগস্ট হিন্দি, তামিল এবং তেলেগু ভাষায় মুক্তি পাবে ‘ওয়ার টু’। হৃতিক রোশানসহ ছবির অন্যান্য কলাকুশলীরা ইতোমধ্যেই নিজেদের সোশ্যাল মিডিয়ায় টিজারটি শেয়ার করেছেন। হৃতিকের পোস্টে তার বান্ধবী সাবা আজাদ এবং প্রাক্তন স্ত্রী সুজান খান নতুন কাজের জন্য শুভেচ্ছা জানিয়েছেন।


এই বিভাগের আরো খবর