সর্বশেষ :
যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ইরানের নতুন সর্বোচ্চ নেতা কাবুল ক্লিনিকে হামলায় ‘বিপুল সংখ্যক নিহত’ নাইজেরিয়ায় আত্মঘাতী হামলায় নিহত ২৩, আহত শতাধিক বাগদাদে মার্কিন দূতাবাসে ড্রোন ও রকেট হামলা, পৃথক হামলায় নিহত ৪ তদন্ত কমিটি গঠন করা নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী আমিনুল হক এবার নিরাপত্তা প্রধান লারিজানি হত্যার প্রতিশোধ নেওয়ার ঘোষণা ইরানের লোহিত সাগর পর্যন্ত যুদ্ধ বিস্তৃত করা হবে—হুঁশিয়ারি ইরানের শের-ই-বাংলা মেডিকেলে আগুন, অবহেলায় দুই রোগী মৃত্যুর অভিযোগ সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলা, আহত ময়মনসিংহের যুবকের মৃত্যু বগুড়ায় মাইক্রোবাস সিলিন্ডার বিস্ফোরণ, চালকসহ গেল ৩ প্রাণ
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

ভারতীয় হামলায় ধ্বংস হওয়া মসজিদে কাশ্মীরের স্থানীয়দের বিক্ষোভ

প্রতিনিধি: / ২২১ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ৯ মে, ২০২৫

বিদেশ : পাকিস্তান-শাসিত কাশ্মীরের রাজধানী শহরে ভারতীয় ক্ষেপণাস্ত্রের আঘাতে ধ্বংস হওয়া একটি মসজিদের স্থানে বিক্ষোভ করেছেন স্থানীয়রা। সিএনএন-এর লাইভ প্রতিবেদনে জানানো হয়েছে, ভারতের এই সামরিক পদক্ষেপের বিরুদ্ধে  শুক্রবার এই বিক্ষোভ হয়। গত বুধবার ভোরে মুজাফফরাবাদের বিলাল মসজিদে ভারতীয় ক্ষেপণাস্ত্র হামলার ফলে স্থানীয়রা আশ্রয়ের জন্য ছোটাছুটি করতে থাকে। দুই দিন পর মসজিদে উপস্থিত বাসিন্দারা ক্ষতিগ্রস্ত ধর্মীয় ভবনের স্থানে একটি প্রতিবাদ মিছিল বের করে। বিক্ষোভকারীরা ভারত এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে উচ্চস্বরে স্লোগান দেয়। অন্যান্য মসজিদের লোকেরাও এই প্রতিবাদে যোগ দেয়। বিক্ষোভকারীরা পাকিস্তান সেনাবাহিনী এবং সেনাপ্রধানের সমর্থনে স্লোগানও তোলেন। পদযাত্রাটি ভারতের হামলায় বিধ্বস্ত ‘বিলাল মসজিদ’ থেকে শুরু হয়ে প্রায় দুই কিলোমিটার পর্যন্ত চলে, যা মুজাফফরাবাদের ছাল্লা সেতুতে শেষ হয়।


এই বিভাগের আরো খবর