সর্বশেষ :
সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের জয়ে বিওএ’র অভিনন্দন মোরেলগঞ্জে অ্যাম্বুলেন্স থেকে তেল বিক্রি: যুবককে জরিমানা মার্কিন বিমান গুলি করে ভূপাতিত করার দাবি ইরানের ইরানে বিধ্বস্ত বিমানের নিখোঁজ ক্রুকে জীবিত উদ্ধার করে নিলো মার্কিন সেনারা বিকল্প জ্বালানির খোঁজে বাংলাদেশ, জ্বালানি সরবরাহ নিয়ে বাড়ছে অনিশ্চয়তা তেজগাঁওয়ে সড়ক অবরোধ করে আন্দোলনে পোশাক শ্রমিকরা প্রধানমন্ত্রীর সঙ্গে বেতন কাঠামো নিয়ে বৈঠকে অর্থমন্ত্রী এবার থেকে ‘বৈশাখী শোভাযাত্রা’ নামে হবে নববর্ষ শোভাযাত্রা: সংস্কৃতিমন্ত্রী হাম রোগের ভয়াবহতা করোনার চেয়ে কম নয়: টিকা উদ্বোধনীতে স্বাস্থ্যমন্ত্রী ‘রামায়ণ’ ঘিরে উত্তেজনা, সাই পল্লবীকে নিয়ে যা বললেন রণবীর কাপুর
রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৭:২২ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে নিহত ৩

প্রতিনিধি: / ২৫২ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫

কুমিল্লার বুড়িচং উপজেলার মাধবপুরে ট্রেনে কাটা পড়ে তিন যুবকের মৃত্যু হয়েছে। বুধবার ভোরের দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে পুলিশ। কুমিল্লা রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সোহেল মোল্লা বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত তিনজনের মধ্যে দুজনের নাম জানা গেছে। তারা হলেন- কুমিল্লার দেবিদ্বারের মোখলেছুর রহমানের ছেলে সাইফুল ইসলাম (১৮) ও কুমিল্লা রেলওয়ে এলাকার মো. তুহিন (১৭)। বুড়িচং থানার ওসি মোহাম্মদ আজিজুল হক বলেন, ভোরে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে রেলওয়ে পুলিশকে বিষয়টি জানাই। কুমিল্লা রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সোহেল মোল্লা বলেন, সিলেট থেকে চট্টগ্রামগামী উদয়ন এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে তিন যুবকের মৃত্যু হয়েছে। এ বিষয়ে লাকসাম রেলওয়ে থানায় অপমৃত্যুর (ইউডি) মামলা হয়েছে।


এই বিভাগের আরো খবর