বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

রাজশাহীতে রিকশা আরোহীর চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে ১০ লাখ টাকা ছিনতাই

প্রতিনিধি: / ২১৫ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ২০ এপ্রিল, ২০২৫

রাজশাহীতে রিকশায় থাকা এক ব্যক্তির চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে ১০ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। রোববার সকাল পৌনে নয়টার দিকে নগরের ঘোড়ামারা এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনাস্থলটি নগরের বোয়ালিয়া থানা ভবন থেকে মাত্র ৪০০ মিটার দূরে। ভুক্তভোগী দিলীপ কুমার প্রমানিক রিলায়েন্স অটো নামের একটি যন্ত্রাংশ বিক্রির দোকানের ম্যানেজার হিসেবে কর্মরত। দিলীপ কুমার জানান, আগের দিনের বিক্রির প্রায় ১২ লাখ টাকা নগরীর কুমারপাড়া এলাকায় মহাজনের বাসায় রেখেছিলেন। গতকাল রোববার সকালে মহাজনের বাসা থেকে ওই টাকা নিয়ে রিকশায় করে দোকানের দিকে রওনা দেন। নগরীর ঘোড়ামারা এলাকায় পৌঁছালে রিকশাচালক হঠাৎ পাশের একটি সরু গলিতে ঢ়ুকে পড়ে। এসময় একটি মোটরসাইকেলে আসা দুই যুবক এসে রিকশার সামনে ব্যারিকেড সৃষ্টি করে। তাদের একজন দিলীপের চোখে মরিচের গুঁড়ার মতো কিছু ছিটিয়ে দিলে তাৎক্ষণিকভাবে তিনি কিছু দেখতে না পেয়ে চিৎকার শুরু করেন। ঠিক তখনই ছিনতাইকারীরা তার পিঠের ব্যাগ টানতে শুরু করে। বাধা দিতে গেলে তারা ছুরি দিয়ে আঘাত করে তার ডান হাতের কনুই ও বাম হাতের একটি আঙুল কেটে দেয়। ধস্তাধস্তির একপর্যায়ে ব্যাগ থেকে আড়াই লাখ টাকা রাস্তায় পড়ে গেলেও মূল ব্যাগটি ছিনিয়ে নিয়ে মোটরসাইকেলে করে পালিয়ে যায় ছিনতাইকারীরা। ঘটনার পর রিকশাচালক কোনো ভাড়া না নিয়েই এলাকা থেকে সটকে পড়েন। দিলীপ কুমারের কর্মস্থলের মালিক বিপুল কুমার ঘোষ জানান, দিলীপ অনেক দিন ধরে তাদের প্রতিষ্ঠানে সততার সঙ্গে কাজ করছেন। প্রতিদিনই তিনি টাকা নিয়ে যান। তবে ছিনতাইয়ের ঘটনার পরপরই বোয়ালিয়া থানা পুলিশ ও মহানগর গোয়েন্দা বিভাগের একটি দল ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে। বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাক আহম্মেদ জানান, আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে এবং দুর্বৃত্তদের শনাক্ত করতে কাজ চলছে। মামলা দায়েরের প্রক্রিয়াও চলছে।


এই বিভাগের আরো খবর