সর্বশেষ :
বাগেরহাটে রামপালে দুর্ঘটনায় ১৪ নিহত, ৩ সদস্যের তদন্ত কমিটি, দেওয়া হবে ক্ষতিপূরণ।। বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৪:২০ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

মোরেলগঞ্জে সড়ক দুর্ঘটনায় পিতা-পূত্র হতাহত

প্রতিনিধি: / ১৯৬ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫

মোরেলগঞ্জ প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জে সড়ক দুর্ঘটনায় সিয়াম গাজী(২১) নিহত ও তার পিতা অপবসরপ্রাপ্ত সেনাসদস্য মজিবর রহমান গাজীসহ অপর তিনজন আহত হয়েছেন। শনিবার বেলা ৯টার দিকে বাগেরহাট-পিরোজপুর মহাসড়কের মোরেলগঞ্জের শাহাবাড়ির পুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনার সময় পিরোজপুর থেকে বাগেরহাটগামী একটি যাত্রীবাহী বাসের সাথে একটি যাত্রীবাহী ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে।

তেলিগাতী গ্রামের নিহত সিয়াম গাজী ও তার পিতা ঘটনার সময় ইজিবাইকে করে তাদের এক নিকট আত্মীয়ের মৃত্যুর সংবাদ শুনে শেষবারের মত দেখতে যাচ্ছিলেন। দুর্ঘটনায় আহত মজিবর রহমান গাজী, ইজিবাইক চালক বাপ্পি ও অজ্ঞাত পরিচয়ের অপর একজনকে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মহিশপুরা পুলিশ ফাঁড়ির আইসি এস আই তমিজ উদ্দিন জানান, মজিবর রহমান গাজী ছেলেকে সাথে নিয়ে তার এক নিকট আত্মীয়ের মৃত্যুর সংবাদে ইজিবাইকে করে পিরোজপুর যাচ্ছিলেন। পথিমধ্যে বিপরিত দিক থেকে আসা যাত্রীবাহী বাসের সাথে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই তার ছেলে সিয়াম গাজী নিহত হয়। নিহতের মরদেহ ও দুর্ঘটনাকবলিত ইজিবাইকটি হেফাজতে নেওয়া হয়েছে। ঘাতক বাসটিকে আটকের চেষ্টা চলছে।


এই বিভাগের আরো খবর