সর্বশেষ :
বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ বাগেরহাটে ডেঙ্গু সচেতনতা কার্যক্রমের উদ্বোধন ও বর্ণাঢ্য র‌্যালি
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৩:০০ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

ফকিরহাটে গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

প্রতিনিধি: / ২০৪ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫

ফকিরহাট প্রতিনিধি: ফকিরহাট মডেল থানার মাদক বিরোধী অভিযানে গাঁজাসহ শেখ ইসলাম (২৫) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত মাদক কারবারি শেখ ইসলাম উপজেলার পিলজঙ্গ ইউনিয়নের বালিয়াডাংগা গ্রামের শেখ মান্নানের ছেলে।
সূত্র জানায়, বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ফকিরহাট মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুর রাজ্জাক মীরের নির্দেশনায় একটি অভিযান পরিচালিত হয়। এসআই মেহেদী হাসান মিশনের নেতৃত্বে এসআই মানিক রাজবংশী ও পুলিশের একটি দল  বালিয়াডাংগা গ্রামের আব্দুল রশিদের বাড়ির সামনে পাকা রাস্তার উপর সন্দেহজনভাবে অবস্থানরত এক যুবককে তল্লাসী করেন। এসময় তার কাছ থেকে ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার পূর্বক গ্রেপ্তার করা হয়।

ফকিরহাট মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুর রাজ্জাক মীর জানান, গ্রেপ্তারকৃত শেখ ইসলামের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।


এই বিভাগের আরো খবর