সর্বশেষ :
বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ বাগেরহাটে ডেঙ্গু সচেতনতা কার্যক্রমের উদ্বোধন ও বর্ণাঢ্য র‌্যালি
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

হয়রানির প্রতিবাদে মোরেলগঞ্জে শতাধিক ঘের ব্যবসায়ীদের মানববন্ধন

প্রতিনিধি: / ১৭৭ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫

মোরেলগঞ্জ প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জে ৬০ বিঘা জমির একটি চিংড়ি ঘেরের মালিক ও অংশিদারেরা হয়রানিমূলক মিথ্যা অভিযোগের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছেন। বৃহস্পতিবার বেলা ১২ টার দিকে শনিরজোড় বাজার এলাকায় অনুষ্ঠিত  মানববন্ধন ও প্রতিবাদ সভায় ৫টি গ্রামের শতাধিক ভূক্তভোগী কৃষক ও ঘের ব্যবসায়ীরা অংশ গ্রহন করেন।

মানববন্ধনে বক্তৃতা করেন সাইফুল ইসলাম সোহাগ, গৌতম মন্ডল, মোস্তাফিজুর রহমান জিবু, নাজমুল  হাসান রাকি ও কুরছিয়া বেগম। বক্তারা বলেন, ‘ডেউয়াতলা গ্রামে ৬০ বিঘা জমির একটি চিংড়ি ঘের স্থানীয় জমির মালিকেরা সাইফুল ইসলাম সোহাগের নেতৃত্বে হাড়ির টাকা পরিশোধ করে চিংড়ি চাষ করছেন। ঘেরটি এর আগে আওয়ামী লীগ নেতা মহর আলী গাজীর নিয়ন্ত্রণে ছিলো। গত ৫ আগষ্টের পরে মহর আলী পালিয়ে গেলে জমির মালিকেরা সাইফুল ইসলাম সোহাগের নেতৃত্ব ঘেরটির দখল নেন। সম্প্রতি পলাতক আওয়ামী লীগ নেতা মহর আলী গাজীর নাতনী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নেতৃত্ব দেওয়ার পরিচয়ে বিভিন্ন দপ্তরে হয়রানীমূলক অভিযোগ দায়ের করেছেন ঘেরটি ফিরে পাওয়ার জন্য। ফলে, এলাকায় অশান্ত পরিস্থিতির সৃষ্টি হচ্ছে বলেও বক্তারা অভিযোগ করেন।

এ বিষয়ে আওয়ামী লীগ নেতা মহর আলী গাজীর সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেননি। তার নাতনী তানিয়া ইসলাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বাগেরহাট জেলা প্রতিনিধি পরিচয়ে মোবাইল ফোনে বলেন, ডেউয়াতলা গ্রামের ৬০ বিঘা জমির চিংড়ি ঘেরটিতে ৪৬ বিঘা জমি তার নানা মহর আলী গাজীর। ২০২৩ সালে তার নামে ডিড হয়। গত আগষ্ট মাসে স্বেচ্ছাসেবক দল নেতা ও তার লোকজন ঘেরটি দখল করে নেয়।


এই বিভাগের আরো খবর