সর্বশেষ :
বাগেরহাটে রামপালে দুর্ঘটনায় ১৪ নিহত, ৩ সদস্যের তদন্ত কমিটি, দেওয়া হবে ক্ষতিপূরণ।। বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৬:০১ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

সুন্দরবন থেকে ২৪ কেজি হরিণের মাংস, একটি চামড়া উদ্ধার করেছে কোস্টগার্ড

প্রতিনিধি: / ২১৩ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ১২ এপ্রিল, ২০২৫

এস এম রাজ,বাগেরহাট প্রতিনিধিঃ সুন্দরবনের হারবাড়িয়া বালুর মাঠ এলাকায় অভিযান চালিয়ে ২৪ কেজি হরিনের
মাংস ও চামড়া উদ্ধার করেছে কোস্টগার্ড। শনিবার (১২ এপ্রিল) দুপুরে উদ্ধার
হওয়া মাংস ও চামড়া বনবিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে। শুক্রবার(১১
এপ্রিল) গভীর রাতে পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের হারবাড়িয়া বালুর মাঠ
এলাকায় অভিযান চালিয়ে মাংস ও চামড়া উদ্ধার করা হয়। তবে এসময় চোরা
শিকারীদের গ্রেপ্তার করতে পারেনি কোস্টগার্ড।
মোংলাস্থ কোস্টগার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফট্যানেন্ট মাহবুব
হোসেন জানান, চোরা শিকারিদের একটি দল সুন্দরবন থেকে হরিণ শিকারের পর তা
জবাই করে বিক্রির জন্য লোকালয়ে নিয়ে আসছে এই গোপণ সংবাদের ভিত্তিতে
কোস্টগার্ডের একটি দল সেখানে অভিযানে যায়। চোরা শিকারিরা কোস্টগার্ডের
উপস্থিতি টের পেয়ে নৌকা ফেলে পালিয়ে যায়। পরে কোস্টগার্ড সদস্যরা তাদের
ফেলে যাওয়া নৌকায় তল্লাশি চালিয়ে হরিণের ২৪ কেজি মাংস ও একটি হরিণের
চামড়া উদ্ধার করে। এই শিকারিরা শুক্রবার দিনের কোন এক সময়ে অবৈধভাবে বনে
প্রবেশ করে হরিণ শিকার করেছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। শিকারি
চক্রটিকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে। উদ্ধার হওয়া মাংস ও চামড়া বনবিভাগের
কাছে হস্তান্তর করা হয়েছে।


এই বিভাগের আরো খবর