সর্বশেষ :
বাগেরহাটে রামপালে দুর্ঘটনায় ১৪ নিহত, ৩ সদস্যের তদন্ত কমিটি, দেওয়া হবে ক্ষতিপূরণ।। বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

কাটাখালী বাস চালকের ওপর হামলা, সাড়ে ৪ ঘন্টা সড়ক অবরোধ

প্রতিনিধি: / ১৮৬ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫

ফকিরহাট প্রতিনিধি : মাহিন্দ্রা চালক কর্তৃক বাস চালককে মারপিটের ঘটনায় খুলনার পূর্ব রূপসা বাস স্টান্ড থেকে বাস মিনিবাস বন্ধ করে আন্দোলনে নামে শ্রমিকরা।
বুধবার (৯ এপ্রিল) সকাল সাড়ে ৭টা থেকে দুপুর সোয়া ১২টা পর্যন্ত চলে এই ধর্মঘট। দুপুর সোয়া ১২টায় ফকিরহাট থানা পুলিশ, রূপসা থানা পুলিশ ও সেনাবাহিনীসহ যৌথ বাহিনী ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি শান্ত ও পুনরায় বাস চলাচল চালু হয়।
সাধারণ শ্রমিকরা জানান, সকালে রূপসা থেকে মংলা লোকাল রুটে যাত্রী নিয়ে রওনা হন বাস চালক বাচ্চু। সে পথিমধ্যে কাটাখালী বাস স্টান্ডে যাত্রী তুলতে গেলে মাহিন্দ্রা শ্রমিকদের বাধার সম্মুখীন হয়। একপর্যায়ে মাহিন্দ্রা শ্রমিকরা বাস বাচ্চুকে বাচ্চুকে মারপিট করে। বাচ্চু মারপিটের শিকার হয়ে পূর্ব রূপসা বাস স্ট্যান্ডে পৌঁছালে সাধারন শ্রমিকরা বিক্ষোভে ফেটে পড়েন। একপর্যায়ে তারা মোংলা সরাসরি, মোংলা লোকাল, বাগেরহাট, রামপাল, ভান্ডার কোট রুটের বাস চলাচল বন্ধ করে দেয়। পরে শ্রমিকরা মহাসড়কের রূপসা কুদির বটতলা মোড়ে সড়ক অবরোধ করে সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ করে দেয়। এতে ঢাকাসহ দক্ষিন অঞ্চলের ২১ জেলার সকল রুটের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। যার কারণে এসব রুটে চলাচলকারী যাত্রীদের চরম দুর্ভোগের শিকার হতে হয়।
ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক মীর বলেন, বাস চলাচল বন্ধের খবর পেয়ে ফকিরহাট থানা পুলিশ, রূপস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাহফুজুর রহমান, সেনাবাহিনী, হাইওয়ে পুলিশ, কোস্টগার্ড ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি শান্ত করে। পরে যানবাহন চলাচল শুরু করে। এখন পূর্ব রূপসা বাসস্ট্যান্ড ও হাইওয়ের যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।


এই বিভাগের আরো খবর