সর্বশেষ :
বাগেরহাটে রামপালে দুর্ঘটনায় ১৪ নিহত, ৩ সদস্যের তদন্ত কমিটি, দেওয়া হবে ক্ষতিপূরণ।। বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

সুন্দরবন থেকে ১১০ কেজি হরিণের মাংস উদ্ধার, ১ শিকারী আটক

প্রতিনিধি: / ১৯২ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ৯ এপ্রিল, ২০২৫

এম.পলাশ শরীফ, মোরেলগঞ্জ (বাগেরহাট): সুন্দরবনে অভিযান চালিয়ে ১১০ কেজি হরিণের মাংসসহ আরিফুল সরদারৃ (২৪) নামের এক শিকারীকে আটক করেছে কোস্টগার্ড। মঙ্গলবার বিকালে সুন্দরবনের নলিয়ান ঠাকুরবাড়ি ঘাট সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে এ মাংস উদ্ধার করা হয়। মঙ্গলবার সন্ধ্যায় কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, সুন্দরবন থেকে হরিণ শিকার করে পাচার করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সুন্দরবনের নলিয়ান ঠাকুরবাড়ি ঘাট সংলগ্ন এলাকায় অভিযান চালায় কোস্টগার্ড। এসময় কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে সুন্দরবনের কুখ্যাত বনদস্যু করিম শরীফের সহযোগী মোঃ শাহজাহানসহ অজ্ঞাত ব্যক্তিরা দুটি বোট ফেলে পালিয়ে যায়। পরে বোট তল্লাশি করে ১১০ কেজি হরিণের মাংস উদ্ধার করা হয় এবং ঘটনাস্থল থেকে আরিফুল সরদার নামের এক শিকারীকে আটক করা হয়। আটককৃত আরিফুল খুলনার দাকোপ থানার বাসিন্দা। জব্দকৃত হরিণের মাংস ও আটককৃত শিকারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য নলিয়ান ফরেস্ট অফিসের কাছে হস্তান্তর করা হয়েছে।


এই বিভাগের আরো খবর