সর্বশেষ :
বাগেরহাটে রামপালে দুর্ঘটনায় ১৪ নিহত, ৩ সদস্যের তদন্ত কমিটি, দেওয়া হবে ক্ষতিপূরণ।। বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

বাগেরহাটে শিশুকে ধর্ষণচেষ্টা; ভ্যানচালককে গাছে ঝুলিয়ে গণধোলায়

প্রতিনিধি: / ২৫১ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ৫ এপ্রিল, ২০২৫

এস এম রাজ, বাগেরহাট প্রতিনিধিঃ বাগেরহাটের কচুয়া উপজেলায় ৬ বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টাকালে স্থানীয়রা
ভ্যানচালক রিপন শেখ (২৬) কে আটক করে গাছে ঝুলিয়ে গণধোলায় দিয়েছে। খবর
পেয়ে পুলিশ এসে তাকে গ্রেফতার করে। শনিবার (০৫ এপ্রিল) বিকালে আটককৃত
রিপনকে আদালতে হাজির করা হলে আদালতের বিচারক তাকে জেলহাজতে প্রেরণের
নির্দেশ দেন ।
স্থানীয়রা জানান, শুক্রবার (৪ এপ্রিল) উপজেলার রঘুদত্তকাঠী এলাকায়
শুক্রবার (৪ এপ্রিল) সন্ধ্যায় বাড়ির পাশে ভুট্টা ক্ষেতে কান্নার শব্দ
শুনে শিশুটির বাবা কাছে গিয়ে দেখতে পায় তার মেয়েকে ধর্ষণের চেষ্টা করছে
এলাকার ভ্যানচালক রিপন শেখ। রিপর শেখ একই এলাকার আলতাফ শেখের ছেলে। এসময়ে
তার ডাক চিৎকারে স্থানীয়রা ভ্যানচালক রিপন শেখকে আটক করে। পরে উত্তেজিত
জনতা রিপন শেখকে গাছে ঝুলিয়ে গণধোলায় দেয়। খবর পেয়ে পুলিশ এসে তাকে
গ্রেফতার করে থানায় নিয়ে যায়।
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদুল আলম জানান, শিশুর
বাবা বাদী হয়ে ভ্যানচালক রিপন শেখকে আসামী করে থানায় নারী ও শিশু
নির্যাতন দমন আইনে মামলা করেছে। শনিবার বিকালে আটককৃত রিপনকে আদালতে
হাজির করা হলে আদালতের বিচারক তাকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।


এই বিভাগের আরো খবর