শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

৫ দিনে যত আয় করলো সালমানের ‘সিকান্দার’

প্রতিনিধি: / ১৩৩ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ৪ এপ্রিল, ২০২৫

বলিউড ভাইজান সালমান খানের ‘সিকান্দার’ আশানুরূপ আয় করতে পারছে না। ৫ দিনে মাত্র ১০০ কোটির কাছাকাছি পৌঁছেছে সিনেমাটি। গত বৃহস্পতিবার আরও বেশ কিছুটা আয় কমেছে এ সিনেমার। ঈদ উপলক্ষে গত ৩০ মার্চ মুক্তি পেয়েছে সালমান খান অভিনীত ‘সিকান্দার’। দেখতে দেখতে ৫ দিন অতিক্রম করেছে। মুক্তির পর প্রথম গত বৃহস্পতিবার বঙ্ অফিসে ৫ কোটি ৭৫ লাখ টাকার ব্যবসা করেছে এটি। আর সেই অংকের সঙ্গেই ‘সিকান্দার’ সিনেমার মোট আয় গিয়ে পৌঁছেছে ৯০ কোটি রুপিতে। যা বাংলাদেশি মুদ্রায় ১২৮ কোটি টাকার বেশি। ঈদের ঠিক আগের দিন মুক্তি পেয়েছে ‘সিকান্দার’। উৎসবের মৌসুম অন্যদিকে ভারতজুড়ে সাপ্তাহিক ছুটি সত্বেও ‘সিকান্দার’ সালমানের অন্য সিনেমার মতো শুরুটা ভালো হয়নি। বরং অনেকটাই কম ছিল প্রথম দিনের আয়। মুক্তির পর প্রথম দিন বঙ্ অফিসে ‘সিকান্দার’ ২৬ কোটি রুপি ব্যবসা করে। দ্বিতীয় দিন, অর্থাৎ ঈদের দিন সেই আয়ের পরিমাণ বেড়ে হয় ২৯ কোটি রুপি। মঙ্গলবার এক ধাক্কায় আয়ের পরিমাণ অনেকটাই কমে যায়। এদিন ১৯ কোটি ৫০ লাখ রুপি ব্যবসা করে সালমানের সিনেমাটি। বুধবার সেই আয়ের পরিমাণ আরও কমেছে। ২ এপ্রিল বঙ্ অফিসে ‘সিকান্দার’ মাত্র ৯ কোটি ৭৫ লাখ টাকা আয় করেছে বলেই ভারতীয় বিভিন্ন গণমাধ্যম সূত্রে জানা গেছে। ‘সিকান্দার’র প্রযোজক নাদিয়াওয়ালা গ্র্যান্ডসনের পক্ষ থেকে এদিন ইনস্টাগ্রামে সিনেমার বিশ্বজুড়ে আয়ের পরিমাণ প্রকাশ করা হয়েছে। জানানো হয়েছে মুক্তির পর প্রথম চার দিনে এটি ১৫৮ কোটি ৫০ লাখ রুপি আয় করেছে। তারা এও জানিয়েছেন যে চতুর্থ দিনে সিনেমাটি ভারতীয় বঙ্ অফিসে ১৩ কোটি ৮৫ লাখ রুপি আয় করেছে। আর ভারতের বাইরে ৩ কোটি ৫০ লাখ টাকা রুপি আয় করেছে। তৃতীয় দিনের তুলনায় এ আয় যে অনেকটাই কম সেটা বলার অপেক্ষা রাখে না। ‘সিকান্দার’ নির্মাণ করেছেন এ আর মুরুগাদোস। সিনেমাটিতে সালমান খান ছাড়াও রাশমিকা মান্দানা, কাজল আগরওয়াল, শরমন যোশীসহ আরও অনেকে অভিনয় করেছেন।

ছবি:০৮
চলে গেলেন গায়ক জনি টিলটসন
চলে গেলেন ‘পোয়েট্রি ইন মোশন’ খ্যাত গায়ক জনি টিলটসন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর। এই গায়কের মৃত্যুর খবরে পশ্চিমা বিনোদন জগতে শোক নেমেছে। গত মঙ্গলবার এক পোস্টে মৃত্যুর খবর নিশ্চিত করেছেন টিলটসনের স্ত্রী ন্যান্সি। জানিয়েছেন, পার্কিনসন রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন তিনি। পোস্টে তার স্ত্রী লেখেন, ‘জনি টিলটসন আমার দেখা সবচেয়ে মিষ্টি, দয়ালু মানুষ। তিনি ছিলেন আমার সবচেয়ে প্রিয়জন, যিনি এখন না ফেরার দেশে।’ এই শিল্পী গানের ক্যারিয়ার শুরুর দুই বছর পর তার হিট ট্র্যাক ‘পোয়েট্রি ইন মোশন’ প্রকাশ করেন। আর এই গানটিই দ্রুত তাকে জনপ্রিয়তার শীর্ষে তোলে। গানটি বিলবোর্ড হট ১০০-এ দ্বিতীয় স্থানে উঠে আসে।


এই বিভাগের আরো খবর