সর্বশেষ :
বাগেরহাটে রামপালে দুর্ঘটনায় ১৪ নিহত, ৩ সদস্যের তদন্ত কমিটি, দেওয়া হবে ক্ষতিপূরণ।। বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৬:০০ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

বাগেরহাটে আসামি ছিনতাই এর ঘটনায় ১৬ জনকে আটক করেছে পুলিশ

প্রতিনিধি: / ২২৪ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ২ এপ্রিল, ২০২৫

বাগেরহাটে প্রতিনিধিঃবাগেরহাটের কচুয়ায় গ্রেপ্তার হওয়া এজাহারভুক্ত এক আসামিকে ছিনিয়ে নিতে স্থানীয় বিএনপি নেতাকর্মী পুলিশের ওপর হামলা করেছে। এতে অন্তত ৪ পুলিশ সদস্য আহত হয়েছেন। মঙ্গলবার (১ এপ্রিল) রাত ১১টার দিকে উপজেলার গজালিয়া ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।

পরে রাতভর সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে হামলার সঙ্গে জড়িত বিএনপির ১৬ নেতাকর্মীকে আটক করা হয়। আটকরা হলেন- মো. রিয়াজ শেখ, মো. আমিনুল হক, মো. হেমায়েত মোল্ল্যা, মো. সাব্বির শেখ, মো. সোহাগ শেখ, মো. রবিউল ইসলাম, আমিরাত হোসেন লিজন, মো. সাকিব শেখ, মো. ইবাদুল সিকদার, মো. আবুল খায়ের সুইট, মো. ওমর ফারুক, মো. শাওন আকন, মো. জনি শেখ, মো. রাফি সিকদার, মো. ইয়ার হোসেন ও মো. রিয়াজুল ইসলাম। তারা সবাই বিএনপির স্থানীয় নেতাকর্মী। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে সোপর্দের প্রস্তুতি চলছে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত ১১টার দিকে কচুয়া থানার উপপরিদর্শক (এসআই)আহমেদ কবিরের নেতৃত্বে গজালিয়া ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে চাঁদাবাজি ও মারধর মামলার আসামি ও গজালিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এখলাছ শেখকে গ্রেপ্তার করে। এ সময় স্থানীয় ইউনিয়ন বিএনপির সভাপতি শিকদার জাকির হোসেন টুটুল ও সাধারণ সম্পাদক শেখ দেলোয়ার হোসেনের নেতৃত্বে নেতাকর্মীরা পুলিশের ওপর হামলা চালিয়ে আসামিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ অতর্কিত হামলায় এস আই আহমেদ কবির, এ এস আই রাকিব মোল্লা ও কনস্টেবল মো. জাহিদুর রহমান ও রঞ্জন বিশ্বাস আহত হন। বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. শামীম আহসান বলেন, এজাহারভুক্ত আসামি এখলাছ শেখকে অভিযান চালিয়ে পুলিশ গ্রেপ্তার করে। তাকে ছিনিয়ে  নেওয়ার জন্য বিএনপির নেতাকর্মীরা হামলা করে। এতে চার পুলিশ সদস্য আহত হয়। আহত পুলিশ সদস্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। পরে অভিযান চালিয়ে ১৬ জনকে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মামলা দিয়ে আদালতে সোপর্দের করা হয়েছে।


এই বিভাগের আরো খবর