সর্বশেষ :
বাগেরহাটে রামপালে দুর্ঘটনায় ১৪ নিহত, ৩ সদস্যের তদন্ত কমিটি, দেওয়া হবে ক্ষতিপূরণ।। বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

মোরেলগঞ্জে বিএনপি নেতার ঈদ মোটর শোভাযাত্রা

প্রতিনিধি: / ১৬২ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ১ এপ্রিল, ২০২৫

এম.পলাশ শরীফ, নিজস্ব প্রতিবেদক :  বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক প্রভাষক রাসেল আল ইসলামের মোটর শোভাযাত্রা ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার ঈদের দিন বিকেল ৫টার দিকে বাগেরহাট জেলা বিএনপি নেতা কাজী খায়রুজ্জামান শিপনের বাসভবন থেকে মোটর শোভাযাত্রাটি বের হয়ে মোরেলগঞ্জ শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে নব্বইরশী বাসষ্ট্রান্ডে পথসভা অনুষ্ঠিত হয়।

পথসভায় প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক প্রভাষক রাসেল আল ইসলাম। এ সময় নিশানবাড়িয়া ইউনিয়ন বিএনপির নবনিবার্চিত সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মারুফ বাবু, মোরেলগঞ্জ সদর ইউনিয়নের বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, জেলার সদ্য বিদায়ী ছাত্রনেতা রাসেল বাঙ্গালী, রমিজ উদ্দিন, সোহেল বেপারী, রাসেল বিশ্বাস, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমীকদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পথসভা শেষে নেতাকর্মীদের সাথে কুশল বিনিময় করেন।

এ সময় বিএনপি নেতা তরুন সমাজ সেবক রাসেল আল ইসলাম বলেন, এই যুব সমাজকে সাথে নিয়ে এই মোরেলগঞ্জকে একটি উন্নয়নশীল মোরেলগঞ্জে রুপ দিতে চাই। এই রুপের কারিগর দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনা করেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে যুবসমাজ অঙ্গিকারবদ্ধ।  তিনি আরও বলেন, আমাদের অভিভাবক বাগেরহাট-৪, আসনের দলীয় মনোনয়ন প্রত্যাশী কাজী খায়রুজ্জামান শিপনের হাতকে শক্তিশালি করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।


এই বিভাগের আরো খবর