সর্বশেষ :
বাগেরহাটে রামপালে দুর্ঘটনায় ১৪ নিহত, ৩ সদস্যের তদন্ত কমিটি, দেওয়া হবে ক্ষতিপূরণ।। বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৬:০০ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

মোরেলগঞ্জে দোকান দখলে পিতা-পুত্রকে পিটিয়ে জখম

প্রতিনিধি: / ২৫৪ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ৩০ মার্চ, ২০২৫

এম.পলাশ শরীফ, মোরেলগঞ্জ :  বাগেরহাটের মোরেলগঞ্জে দোকান দখলকে কেন্দ্র করে বিরোধে পিতা খোকা ফকির (৬৫) পুত্র কাইয়ুম ফকির (৩০)কে পিটিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। আহতদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় কাইয়ুম ফকির বাদি হয়ে রবিবার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

জানাগেছে, উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের কাটাবুনিয়া গ্রামের মিল শ্রমীক কাইয়ুম ফকির এক বছর পূর্বে পোলেরহাট বাজারে একটি দোকান ঘর ক্রয় করলে ৬/৭ মাস পূর্বে দোকান ঘরটি জোরপূর্বক দখলে নেয় একই গ্রামের বাশার মোল্লা। এ ঘটনাকে কেন্দ্র করে বিরোধের জের ধরে ঘটনার দিন শনিবার দুপুরে কাইয়ুম ফকির ও তার পিতা খোকা ফকিরকে পূর্ব পরিকল্পিতভাবে বাশার মোল্লার নেতৃত্বে ৩/৪ জনের একটি দল অর্তকীত হামলা চালিয়ে মারপিট করে গুরুত্বর রক্তাক্ত জখম করে। পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

আহত ভূক্তভোগী কাইয়ুম ফকির বলেন, পোলেরহাট বাজারে ৪ শতক জমির একটি দোকান ঘর  এক বছর পূর্বে ক্রয় করি। অথচ আমার জমিতে আমি দখল নিতে পারছিনা। প্রভাবশালীরা বেদখল করে রেখেছে। প্রতিবাদ করলে বাশার মোল্লা ও তার লোকজন আমার বৃদ্ধ পিতা ও আমাকে লোকজন নিয়ে মারপিট করেছে।  আমি প্রশাসনের নিকট ন্যায় বিচার চাই।

এ বিষয়ে পোলেরহাট ফাঁড়ি পুলিশের আইসি এসআই দুলাল কর্মকার বলেন, ফাঁড়ির নিকটস্ত পোলেরহাট বাজারে জমি বিরোধে একটি মারপিটের ঘটনা ঘটেছে। তাৎক্ষনিক খবর পেয়ে ঘটনাস্থল থেকে উভয় আহতদেরকে উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। তবে, এ সংক্রান্ত  অভিযোগ পায়নি।


এই বিভাগের আরো খবর