সর্বশেষ :
বাগেরহাটে রামপালে দুর্ঘটনায় ১৪ নিহত, ৩ সদস্যের তদন্ত কমিটি, দেওয়া হবে ক্ষতিপূরণ।। বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

 মোরেলগঞ্জে কেন্দ্রীয় তাঁতীদল নেতার উদ্যোগে হতদরিদ্রদের মাঝে ছাগল, সেলাই মেশিন বিতরণ  

প্রতিনিধি: / ১৮৪ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ২৯ মার্চ, ২০২৫

এম.পলাম শরীফ, নিজস্ব প্রতিবেদক:  বাগেরহাটের মোরেলগঞ্জে কেন্দ্রীয় তাঁতীদলের সিনিয়র যুগ্ম- আহবায়ক বাগেরহাট-৪, (মোরেলগঞ্জ-শরণখোলা) আসনের দলীয় মনোনয়ন প্রত্যাশী ড. কাজী মনিরুজ্জামান মনির এর উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আহবানে সাধারণ মানুষের মাঝে ঈদ বস্ত্র, ছাগল, সেলাই মেশিন ও নগদ অর্থ প্রদান করা হয়েছে।
শুক্রবার ও শনিবার এ দুই দিন ব্যাপী তার নিজ বাসভবন মিম কমিউনিটি সেন্টারে প্রধান অতিথি হিসেবে ড. কাজী মনিরুজ্জামান মনির ৩ হাজার নারী পুরুষের মাঝে এ ঈদ উপহার বিতরণ করেন। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তৃতা করেন উপজেলা যুবদলের সদস্য সচিব বিএম রেজাউল করিম সোহাগ, উপজেলা তাঁতীদলের সভাপতি দুলাল শিকদার,  পৌর মহিলা দলের সভাপতি মাহমুদা খানম, শ্রমীক দল নেতা মো. জামাল আকন, রফিকুল ইসলাম, তাঁতীদল নেতা মঞ্জু কাজীসহ বিভিন্ন নেতৃবৃন্দ। একই দিনে তিনি অসহায় পরিবারের মাঝে ১০ টি সেলাই মেশিন, ১০ টি ছাগল ও নগদ অর্থ প্রদান করেন। এ সময় তার তাঁতীদল নেতার সহধর্মীনি মির্জা সানজিদা বেগম উপস্থিত ছিলেন।
এ সময় কেন্দ্রীয় তাঁতীদলের সিনিয়র যুগ্ম- আহবায়ক  ড. কাজী মনিরুজ্জামান মনির বলেন, তারেক রহমানের নির্দেশনায় এলাকার দরিদ্র পরিবারের মাঝে ঘরে ঘরে ঈদের আনন্দ পৌছে দেওয়ার জন্য এ ঈদ উপহার বিতরণ করা হয়েছে। একই সাথে দলের  নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, ঘের দখলকারি, চাঁদাবাজ, সন্ত্রাস, নৈরাজ্যকারিদের দলের মধ্যে কোন স্থান হতে পারে না এটি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের স্পষ্ট নির্দেশনা সাধারণ জনগনের মন জয় করেই বিএনপির প্রতি সমর্থন ও ভোট আদায় করতে হবে।


এই বিভাগের আরো খবর