সর্বশেষ :
বাগেরহাটে রামপালে দুর্ঘটনায় ১৪ নিহত, ৩ সদস্যের তদন্ত কমিটি, দেওয়া হবে ক্ষতিপূরণ।। বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

ফকিরহাটে ফেরদাউস আলমের আর্থিক সহযোগীতায় ১৪৬ দরিদ্র পরিবার পেল ২৫ কেজি করে চাল 

প্রতিনিধি: / ২১২ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ২৮ মার্চ, ২০২৫

ফকিরহাট  প্রতিনিধি : ফকিরহাটে ব্যক্তিগত উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে উপজেলার পাগলা দেয়াপাড়া এলাকায় ১৪৬ জন দরীদ্র পরিবারকে ২৫ কেজি করে চাল বিতরণ করা হয়েছে। পাগলা দেয়াপাড়া নিবাসী মৃত শামসুর রহমান এর পুত্র বিশিষ্ট  সমাজ সেবক ফেরদাউস আলমের ব্যক্তিগত উদ্যোগে এসব দরীদ্র পরিবারের মাঝে চাল প্রদান করা হয়।
শুক্রবার (২৮ মার্চ)  সকাল ১০টায় চাল বিতরণের সময় উপস্থিত ছিলেন স্থানীয় শেখ ইউনুস আলী, মো. সাইফুল ইসলাম, মো, আজিজ শেখ, মো. হাফিজুর শেখ, শেরআলী শেখ, আলমগীর হোসেন, আবুল হোসেন, ফিরোজ শেখ, ফরহাদ শেখ, নজরুল ইসলাম, শেখ মিজানুর রহমান, জলিল শেখ, আব্বাস হোসেন, খলিলুর রহমান, খোকনসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আসন্ন পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে এই চাল উপহার পেয়ে এসব পরিবার অত্যান্ত খুশি হয়েছেন বলে জানান।
বিশিষ্ট সমাজ সেবক ফেরদাউস আলম দীর্ঘদিন ধরে তার নিজ এলাকায় বিভিন্ন উন্নয়নমূলক কাজ করা সহ অসহায় মানুষের পাশে থাকেন বলে স্থানীয়রা জানান। তিনি কোভিড-১৯ ও ডেঙ্গু প্রতিরোধে সচেতনাতামূলক বিভিন্ন কাজ করেছেন। অসহায় পরিবারকে সহযোগিতা করা, মশা নিধনে বিভিন্ন বাড়ির চারপাশে ওষুধ স্প্রে করা সহ নানাবিধ কাজ করেছেন। এলাকার দরিদ্রদের আর্থিকভাবে স্বচ্ছল  করার জন্য ২০০ টি ছাগল বিতরন করেছেন।চলাচলে অনুপোযোগি কয়েকটি রাস্তায় মাটি ও ইটের সলিং করে দিয়েছেন তিনি। অনুরুপ তিনি বিভিন্ন রাস্তার দুইপাশে বিভিন্ন প্রজাতির প্রায় ২০ হাজার গাছের চারা রোপন করেছেন বলে জানান।


এই বিভাগের আরো খবর