সর্বশেষ :
বাগেরহাটে রামপালে দুর্ঘটনায় ১৪ নিহত, ৩ সদস্যের তদন্ত কমিটি, দেওয়া হবে ক্ষতিপূরণ।। বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

আগামীর বাংলাদেশ হবে ৩১ দফার বাংলাদেশ -মশিউর রহমান জাদু

প্রতিনিধি: / ১৮৪ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ২৩ মার্চ, ২০২৫

এস এম রাজ,বাগেরহাট প্রতিনিধি; জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির তথ্য ও প্রযুক্তি বিষয়ক
সম্পাদক মশিউর রহমান জাদু বলেছেন, তারুন্য নির্ভর সুন্দর বাংলাদেশ গড়ার স্বপ্ন
দেখে তারেক রহমান। তিনি ৩১ দফা প্রনয়ন করেছেন, এটা বাংলাদেশের রাষ্ট্র
কাঠামো মেরামতের দফা। তবে এটা কখনও ফাইনাল কোন দফা নয়, তিনি বলেছেন,
রাজনৈতিক দল বা গোষ্ঠীর ৩১ দফার বাইরেও কোন দফা থাকে তাহলেও, সেগুলো সংযুক্ত
করা হবে। তবে আজ পর্যন্ত ৩১ দফার বাইরে কোন ঘোষনা দিতে পারেনি। আগামীর
বাংলাদেশ হবে ৩১ দফার বাংলাদেশ। ৩১ দফা বাস্তবায়ন হলে, বাংলাদেশ হবে উন্নত ও
সম্মৃদ্ধ একটি দেশ। ৩১ দফা বাস্তবায়নের জন্য সকল নেতাকর্মী দেশবাসীকে
ঐক্যবদ্ধ থাকার আহবান জানান তিনি।
শনিবার(২২ মার্চ) বিকেলে বাগেরহাটের চিতলমারী উপজেলার বাবুয়ানা-
গজালিয়া এলাকায় শ্রী শ্রী তারকব্রম্ম মহানাম সংকীর্ত্তণ যজ্ঞানুষ্ঠানের
সমাপনি পর্বে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় তিনি সনাতন ধর্মালম্বীদেরকে তারেক রহমান ও জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে
শুভেচ্ছা জানান। যজ্ঞানুষ্ঠানে আগত ভক্তবৃন্দের খোজ খবর নেন।
বাংলাদেশ সেবাশ্রম বাবুয়ানা শাখার সভাপতি মধু সুদন হাওলাদারের সভাপতিত্বে
সমাপনি অনুষ্ঠানে সাধারণ সম্পাদক কৃষ্ণপদ ভট্টাচার্য্য, স্বেচ্ছাসেবক দল নেতা
আছাদুজ্জামান সৌদি, লিটন শেখ, শহিদুল ইসলাম শহিদ, খোকন মোল্লাসহ
স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মী ও সনাতন ধর্মালম্বীরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সেবাশ্রম বাবুয়ানা-গজালিয়া শাখার উদ্যোগে গেল বৃহস্পতিবার
(২০মার্চ) শুরু হওয়া শ্রী শ্রী তারকব্রম্ম মহানাম সংকীর্ত্তণ যজ্ঞানুষ্ঠান শনিবার
সন্ধ্যায় সমাপনি অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয়।
তিনদিনের এই ধর্মীয় অনুষ্ঠানে কয়েক হাজার সনাতন ধর্মালম্বী অংশগ্রহন
করেছেন। এই অনুষ্ঠান ঘীরে মিলন মেলায় পরিনত হয়েছে বাবুয়ানা এলাকা। হরেক
রকম পন্যের পশরা সাজিয়ে বসে ছিলেন মৌসুমি ব্যবসায়ীরা।


এই বিভাগের আরো খবর