সর্বশেষ :
বাগেরহাটে রামপালে দুর্ঘটনায় ১৪ নিহত, ৩ সদস্যের তদন্ত কমিটি, দেওয়া হবে ক্ষতিপূরণ।। বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

সুন্দরবনের কলমতেজীর পরে শাপলার বিল এলাকায় আগুনের সন্ধান 

প্রতিনিধি: / ১৯০ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ২৩ মার্চ, ২০২৫

মোরেলগঞ্জ প্রতিনিধি: সুন্দরবনের কলমতেজীর পরে শাপলার বিল এলাকায় আগুনের সন্ধান পাওয়া গেছে। রবিবার( ২৩ মার্চ) বেলা ১১টার দিকে ধানসাগর ষ্টেশনের অধীন শাপলারবিল এলাকায় আগুনের সন্ধান পান বনরক্ষীরা। সেখানে প্রা্য় দুই কিলোমিটার এলাকা জুড়ে আগুন ছড়িয়ে পড়েছে। বনকর্মীরা নতুন করে লাগা ওই আগুন নিয়ন্তণের জন্য ফায়ার লাইন কাটার কাজ শুরু করেছেন। তবে, খালে পানি না থাকায় ফায়ার সাভিসের কর্মীরা ট্রলারযোগে ঘটনাস্থলে যেতে বিলম্ব হচ্ছে বলে বনরক্ষী ও স্থানীয় স্বেচ্ছাসেবকেরা জানিয়েছেন।
এর আগে, গত শনিবার সকাল ৭টা থেকে কলমতেজী এলাকায় লাগা আগুন নিয়ন্ত্রণের জন্য ফায়ার সার্ভিস, বনবিভাগ ও স্থানীয়রা প্রায় ২৪ ঘন্টা চেষ্টা চালিয়ে তা নিয়ন্ত্রনে নিতে সক্ষম হন।
পূর্ব সুন্দরবনের বিভাগীয় বনকর্মকর্তা (ডিএফও) কাজী মুহাম্মদ নূরুল করিম বলেন, সুন্দরবনের কলমতেজি টহল ফাঁড়ি এলাকায় লাগা আগুন নেভানো কাজের মধ্যে নতুন করে চাঁদপাই রেঞ্জের গুলিশাখালীর তেইশের ছিলা নামক স্থানে আগুন লেগেছে। সকাল সাড়ে এগারোটার দিকে ড্রোন ও জিপিআরএস ট্রাকিং এর মাধ্যমে ওই আগুন দেখা গেছে। কলমতেজি থেকে প্রায় দুই কিলোমিটার দূরে ওই আগুনের স্থান। সেখানে বনকর্মীরা যাওয়ার চেষ্টা করছেন।


এই বিভাগের আরো খবর