সর্বশেষ :
বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ বাগেরহাটে ডেঙ্গু সচেতনতা কার্যক্রমের উদ্বোধন ও বর্ণাঢ্য র‌্যালি
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

গোলাগুলিতে ভারতে ২২ মাওবাদী নিহত

প্রতিনিধি: / ১৫৮ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫

বিদেশ : ভারতের ছত্তিশগড়ে যৌথবাহিনীর সঙ্গে গোলাগুলিতে অন্তত ২২ জন মাওবাদী নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে বিজাপুর এবং কাঁকের জেলায় দুটি পৃথক সংঘর্ষে এ ঘটনা ঘটে। পাল্টা হামলায় একজন নিরাপত্তাবাহিনীর সদস্যও নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরো দুইজন। খবর এনডিটিভির। ছত্তিশগড় পুলিশের দাবি, গতকাল বৃহস্পতিবার সকাল ৭টার দিকে দন্তেওয়াড় জেলার সীমানা লাগোয়া বিজাপুরের গঙ্গালুর এলাকায় যৌথবাহিনীর সঙ্গে সংঘর্ষে ১৮ জন মাওবাদী নিহত হন। অপরদিকে, কাঁকেরে পৃথক সংঘর্ষের ঘটনার নিহত হয় চার মাওবাদীর। দুই জায়গা থেকেই অনেক অস্ত্রশস্ত্র এবং বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। উল্লেখ্য, বস্তার ডিভিশনের অন্তর্গত বিজাপুর এবং কাঁকের জেলার অবুঝমাঢরে জঙ্গলে গত কয়েক মাসে নিষিদ্ধ সংগঠন সিপিআই (মাওবাদী)-এর সশস্ত্র শাখা পিএলজিএ (পিপল্স লিবারেশন গেরিলা আর্মি)-র সঙ্গে নিরাপত্তা বাহিনীর একাধিক সংঘর্ষের ঘটনা ঘটেছে। গত ৯ ফেব্রুয়ারি বিজাপুরে সিআরপিএফ এবং ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ড বাহিনীর সঙ্গে সংঘর্ষে ৩১ জন মাওবাদী নিহত হয়েছিলেন। গত ১৯ জানুয়ারি থেকে ছত্তিশগড়, মহারাষ্ট্র, ওড়িশা আন্তঃরাজ্যে অভিযান চালাচ্ছে যৌথবাহিনী। ইতিমধ্যেই সংঘর্ষে দুই শতাধিক মাওবাদী নিহত হয়েছেন।


এই বিভাগের আরো খবর