সর্বশেষ :
বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ বাগেরহাটে ডেঙ্গু সচেতনতা কার্যক্রমের উদ্বোধন ও বর্ণাঢ্য র‌্যালি
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

নাইট্রোজেন গ্যাস দিয়ে যুক্তরাষ্ট্রে মৃত্যুদণ্ড কার্যকর

প্রতিনিধি: / ১৫০ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ১৯ মার্চ, ২০২৫

বিদেশ : যুক্তরাষ্ট্রের লুইসিয়ানা রাজ্যে একজন বন্দীকে নাইট্রোজেন গ্যাস ব্যবহার করে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। গত মঙ্গলবার কার্যকর করা এই মৃত্যুদণ্ডকে জাতিসংঘ বিশেষজ্ঞরা ‘এক ধরণের নির্যাতনের’ সঙ্গে তুলনা করেন। ১৯৯৬ সালে মেরি মলি এলিয়ট নামের এক নারীকে অপহরণ, ধর্ষণ এবং হত্যার দায়ে দোষী সাব্যস্ত ৪৬ বছর বয়সী জেসি হফম্যানের মৃত্যুদণ্ড কার্যকর করার কথা স্বীকার করেছেন তার দুই আইনজীবী। চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্রে আরও তিনটি মৃত্যুদণ্ড কার্যকর করার কথা রয়েছে। এর মধ্যে একটি অ্যারিজোনায় এবং দুটি ফ্লোরিডা ও ওকলাহোমাতে। তিনটিই প্রাণঘাতী ইনজেকশনের মাধ্যমে কার্যকর করা হবে। বছরের শুরু থেকে দেশটিতে আরও ছয়টি মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। এর মধ্যে আলাবামায় নাইট্রোজেন ইনহেলেশনের মাধ্যমে একটি এবং দক্ষিণ ক্যারোলিনায় ফায়ারিং স্কোয়াডের মাধ্যমে একটি। এছাড়া অন্য সবগুলো প্রাণঘাতী ইনজেকশনের মাধ্যমে কার্যকর করা হয়। যুক্তরাষ্ট্রের ৫০টি রাজ্যের মধ্যে ২৩টিতে মৃত্যুদণ্ড বাতিল করা হয়েছে। অন্য ছয়টি রাজ্যে (অ্যারিজোনা, ক্যালিফোর্নিয়া, ওহিও, ওরেগন, পেনসিলভানিয়া এবং টেনেসি) মৃত্যুদণ্ড কার্যকরের ওপর স্থগিতাদেশ রয়েছে।


এই বিভাগের আরো খবর