সর্বশেষ :
বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ বাগেরহাটে ডেঙ্গু সচেতনতা কার্যক্রমের উদ্বোধন ও বর্ণাঢ্য র‌্যালি
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

ইসরাইলি হামলায় গাজায় ১৩ জন নিহত

প্রতিনিধি: / ১৬৫ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ১৯ মার্চ, ২০২৫

বিদেশ : গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থা বুধবার জানিয়েছে, ফিলিস্তিনি ভূখণ্ডে মধ্যরাতে ইসরাইলি বিমান হামলায় ১৩ জন নিহত হয়েছেন। গাজা সিটি থেকে এএফপি এ খবর জানায়। সংস্থার মুখপাত্র মাহমুদ বাসাল এএফপি’কে জানিয়েছেন, ইসরাইল বেশ ক’টি বিমান হামলা চালালে খান ইউনিস ও গাজা সিটিতে ১৩ জন নিহত এবং নারী ও শিশুসহ কয়েক ডজন আহত হয়েছেন। ইসরাইল ও ফিলিস্তিনির হামাসের মধ্যে ১৫ মাসেরও বেশি সময় ধরে চলা যুদ্ধের অবসানের লক্ষ্যে কাতার ও মিশরের মধ্যস্থতায় যুদ্ধবিরতি ১৯ জানুয়ারি যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ার পর ইসরাইল গত মঙ্গলবার গাজা উপত্যকায় সবচেয়ে প্রাণঘাতি হামলা চালিয়েছে। হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, যুদ্ধবিরতি বাড়ানোর আলোচনা ভেঙে যাওয়ার পর বোমা হামলায় ৪শ’রও বেশি মানুষ নিহত হয়েছেন। এদের বেশিরভাগই নারী ও পুরুষ। গত মঙ্গলবার রাতে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সতর্ক করে বলেছেন, হামলা ‘সবেমাত্র শুরু’ এবং হামাসের সাথে ভবিষ্যতের আলোচনা ‘শুধুমাত্র আক্রমণের মুখেই হবে।’ তিনি এক ভিডিও বার্তায় বলেছেন, ‘গত ২৪ ঘন্টায় হামাস ইতোমধ্যেই আমাদের শক্তি অনুভব করেছে। আমি আপনাদের এবং তাদের প্রতিশ্রুতি দিতে চাই যে এটি কেবল শুরু।’ নেতানিয়াহুর কার্যালয় গতকাল বুধবার ভোরে বলেছে, ইসরাইলি সরকার উগ্র ডানপন্থী রাজনীতিবিদ ইতামার বেন গাভীরকে জাতীয় নিরাপত্তামন্ত্রী হিসেবে পুনর্নিয়োগের প্রস্তাব সর্বসম্মতভাবে অনুমোদন’ করেছে। ১৯ জানুয়ারি যুদ্ধবিরতি চুক্তির প্রতিবাদে বেন গাভীর পদত্যাগ করেন। তিনি চুক্তিকে ইহুদি শক্তি দলের ‘হামাসের কাছে আত্মসমর্পণ’ বলে অভিহিত করেছিলেন। ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরাইলে হামলার সময় হামাসের হাতে আটক সকল জিম্মিকে ফিরিয়ে না দেওয়া পর্যন্ত ইসরাইল লড়াই চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। তবে হামাস এখনও পর্যন্ত কোনো প্রতিক্রিয়া জানায়নি।


এই বিভাগের আরো খবর