সর্বশেষ :
বাগেরহাটে রামপালে দুর্ঘটনায় ১৪ নিহত, ৩ সদস্যের তদন্ত কমিটি, দেওয়া হবে ক্ষতিপূরণ।। বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

ফকিরহাটে ১১ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে ভ্যানচালক গ্রেপ্তার

প্রতিনিধি: / ২০০ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ১৯ মার্চ, ২০২৫

ফকিরহাট প্রতিনিধি : ফকিরহাট উপজেলার বেতাগার চাকুলী এলাকায় টাকার লোভ দেখিয়ে ডেকে নিয়ে ১১বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত এক ভ্যান চালককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত আসামীকে বুধবার (১৯ মার্চ) দুপুরে বাগেরহাট বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে।

গ্রেপ্তারকৃত আসামী মো. শওকত শেখ (৫০) উপজেলার বেতাগা ইউনিয়নের চাকুলী গ্রামের ইনছান উদ্দিন শেখের ছেলে। শওকত শেখ পেশায় একজন ভ্যানচালক।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) আব্দুল আলিম শেখ মামলার সংক্ষিপ্ত বিবরণে জানান, মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে ওই শিশুকে একা পেয়ে টাকার লোভ দেখিয়ে বাড়ির পাশে একটি ফাঁকা জায়গা ডেকে নিয়ে যায় ভ্যান চালক শওকত শেখ। সেখানে নিয়ে শিশুটিকে জোর পূর্বক ধর্ষণের চেষ্টা করে। এসময় শিশুটি চিৎকার দিলে আশে পাশের লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন। লোকজনের উপস্থিতি টের পেয়ে শিশুটিকে ফেলে রেখে দৌড়ে পালিয়ে যায় অভিযুক্ত শওকত শেখ।

এ ঘটনায় রাতেই শিশুটির মা বাদি হয়ে ফকিরহাট মডেল থানায় মেয়েকে ধর্ষণের চেষ্টার অভিযোগে মামলা করেন। এ রাতেই মামলার আসামী শওকত শেখকে পুলিশ গ্রেপ্তার করে। শিশুটি স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী বলে পুলিশ জানান।

ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক মীর বলেন, ১১বছরের এক শিশুকন্যাকে ধর্ষণের চেষ্টার অভিযোগে থানায় মামলা হয়েছে। মামলার আসামী শওকত শেখকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে বুধবার বাগেরহাট বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে। মামলাটি বর্তমানে তদন্তধিন আছে।


এই বিভাগের আরো খবর