সর্বশেষ :
বাগেরহাটে রামপালে দুর্ঘটনায় ১৪ নিহত, ৩ সদস্যের তদন্ত কমিটি, দেওয়া হবে ক্ষতিপূরণ।। বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

সাবেক যুবদল নেতার ওপর হামলার প্রতিবাদে বাগেরহাটে মানববন্ধন

প্রতিনিধি: / ১৮১ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ১৭ মার্চ, ২০২৫

বাগেরহাট প্রতিনিধিঃ সাবেক যুবদল নেতা জসিম সরদারের উপর সন্ত্রাসী হামলা চালিয়ে গুরুত্বর
জখমের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ মার্চ) বেলা ১১টার
দিকে প্রেসক্লাবের সামনে বাগেরহাট জেলার সর্বস্তরের জনগনের ব্যানারে
ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা
মহিলাদলের সাধারন সম্পাদক নারগীস আক্তার ইভা,সাবেক যুবদল নেতা এ্যাডভোকেট
সাজ্জাদ হোসেন, পৌর যুবদলের সাবেক সদস্য সচিব ওমর আলী মুন্না, আহত জসিমের
বড় ভাই মোঃ সামসু সরদার, ওসমান গনি, হারুন ফকির, তাসলিমা বেগম. মিনা
পারভীন পূণিমা, শামিম আহসান, মহিদুল ইসলাম, সরদার আব্দুল মালেকসহ
অন্যান্যরা।
মানববন্ধনে বিএনপি ও তার সকল অঙ্গ সংগঠনের প্রায় পাঁচ শতাধিক নেতাকর্মীরা
অশংগ্রহণ করেন। বক্তারা যুবদল নেতা জসিম সরদারের ওপর হামলাকারী জেলা
শ্রমিক দলের সহ সভাপতি সেলিম ভ‚ইয়া ও তার ভাই আজিম ভ‚ইয়াসহ অন্য আসামীদের
দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।
উল্লেখ্য, গত ১২ মার্চ বুধবার সন্ধ্যায় শহরের বাসাবাটী এলাকায় স্থানীয়
আধিপত্য বিস্তারের জের ধরে এ হামলার ঘটনা ঘটে। গুরুত্বর আহত যুবদল নেতা
জসিম সরদার ঢাকা পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।


এই বিভাগের আরো খবর