সর্বশেষ :
বাগেরহাটে রামপালে দুর্ঘটনায় ১৪ নিহত, ৩ সদস্যের তদন্ত কমিটি, দেওয়া হবে ক্ষতিপূরণ।। বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

রমজানের প্রথম ১০ দিনে কাবায় রেকর্ড আড়াই কোটি মুসল্লি

প্রতিনিধি: / ১১৩ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ১৫ মার্চ, ২০২৫

বিদেশ : চলতি রমজান মাসের প্রথম ১০ দিনে পবিত্র কাবায় রেকর্ড আড়াই কোটি মুসল্লির সমাগম ঘটেছে। এর আগে কোনো বছর রমজান মাসের প্রথম ১০ দিনে কাবায় এত মুসল্লির আগমন ঘটেনি। কাবা ও মসজিদে নববির তত্ত্বাবধানে নিয়োজিত সৌদির সরকারি সংস্থা ‘দ্য জেনারেল প্রেসিডেন্সি ফর দ্য অ্যাফেয়ার্স অব গ্র্যান্ড মস্ক অ্যান্ড দ্য প্রোফেট’স মস্ক’ শুক্রবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, রমজানের এই ১০ দিনে ওমরাহ পালন শেষ করেছেন ৫ কোটি ৫০ লাখ মুসল্লি। এটিও একটি রেকর্ড। রমজান মাসে এমনিতেই সৌদিতে ওমরাহ যাত্রীদের ভিড় বেশি থাকে। তবে বিগত বছরগুলোর তুলনায় চলতি বছরের রমজানে মুসল্লিদের ভিড় অনেক বেশি বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এই ভিড় সামাল দিতে এবং কাবা চত্বরে শৃঙ্খলা বজায় রাখতে তৎপর হয়েছে প্রশাসনও। মুসল্লিদের সহযোগিতা ও সেবা দিতে ১১ কাবা চত্বর ও তার চারপাশে ১১ হাজারেরও বেশি কর্মী মোতায়েন করেছে দ্য জেনারেল প্রেসিডেন্সি। এছাড়া কাবা এলাকায় পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে নিয়মিত পরিচ্ছন্নতা কর্মীদের পাশাপাশি নিয়োগ দেওয়া হয়েছে আরও ৪ হাজার কর্মীকে। কর্মীদের কাজ তদারক করতে ৩৫০ জন ব্যবস্থাপকও নিয়োগ দিয়েছে জেনারেল প্রেসিডেন্সি।


এই বিভাগের আরো খবর